Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2025, 06:25 pm
Last modified: 14 July, 2025, 07:24 pm

Related News

  • সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, সহযাত্রী হবে পোশাক খাত: মির্জা ফখরুল
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • সিটি করপোরেশনকে ‘গভর্নমেন্টে’ রূপান্তর ছাড়া ঢাকার সমস্যার সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল

আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

বিএনিপি মহাসচিব বলেন, 'আজকে যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, ‍যারা দেশের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে।'
টিবিএস রিপোর্ট
14 July, 2025, 06:25 pm
Last modified: 14 July, 2025, 07:24 pm
নয়াপল্টনের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টিবিএস

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য এখন একটাই—২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসও এ কথা বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।'

সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার এবং মিটফোর্ডে হত্যাকাণ্ডসহ সারাদেশে 'নির্মম হত্যাকাণ্ডের' বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে মিছিল বের করে দলটি।

মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল, মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, 'মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক মহল ও চক্র দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ চক্রান্ত নতুন নয়। যখনই দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, তখনই ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।'

তিনি অভিযোগ করে বলেন, 'ষড়যন্ত্রকারীরা চায় বাংলাদেশে যেন নির্বাচন না হয়। মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। তারা অশ্লীল ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছে, এতে বিএনপি ঘরে ঢুকে যাবে। কিন্তু বিএনপি বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির দল।'

বিএনিপি মহাসচিব বলেন, 'আজকে যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, ‍যারা দেশের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে।'

চক্রান্তকারীদের পরিকল্পনাকে 'ভয়াবহ' উল্লেখ করে তিনি বলেন, 'দেশে আবার অস্থিরতা, বিভাজন তৈরি করে গণতন্ত্রকে কবর দেওয়ার পাঁয়তারা চলছে। কিন্তু ছাত্র-জনতা যেভাবে একসময় ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা নিশ্চিত করব যেন আর কোনোদিন সে ফিরে না আসতে পারে।'

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, 'আমরা যেন কারো পাতা ফাঁদে পা না দেই। তারা আমাদের উত্তেজিত করে ফাঁদে ফেলতে চায়। আমরা উত্তেজিত হব না। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে এগিয়ে যাব।'

তিনি আরও বলেন, 'যখন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান নিশ্চিত করেছেন—এইবার নির্বাচন হবেই, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। আমাদের ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে হবে।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।

এর আগে, দুপুর সাড়ে ৩টার দিকে নয়াপল্টন থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। 'গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি'র প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি মহাসচিব / নয়াপল্টন / বিএনপির সমাবেশ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, সহযাত্রী হবে পোশাক খাত: মির্জা ফখরুল
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • সিটি করপোরেশনকে ‘গভর্নমেন্টে’ রূপান্তর ছাড়া ঢাকার সমস্যার সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]