Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গত ৩ নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য’ বলা পর্যবেক্ষকরা আগামীতে অনুমোদন পাবেন না: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2025, 03:40 pm
Last modified: 08 July, 2025, 04:02 pm

Related News

  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী
  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • এআই ডেটা সেন্টারের কারণে বাড়ছে তাপমাত্রা; বিশ্বজুড়ে কোথায় গড়ে উঠছে এসব বিশাল স্থাপনা?

গত ৩ নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য’ বলা পর্যবেক্ষকরা আগামীতে অনুমোদন পাবেন না: সিইসি

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সিইসি জানান, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এ বিষয়ে নীতিমালাও প্রায় চূড়ান্ত। ২৮টি দেশ সমন্বয় করে ইইউকে প্রতিনিধিদল পাঠাতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 July, 2025, 03:40 pm
Last modified: 08 July, 2025, 04:02 pm
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত

যেসব বিদেশি পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে 'সার্টিফিকেট' দিয়েছিল, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিইসি জানান, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এ বিষয়ে নীতিমালাও প্রায় চূড়ান্ত। ২৮টি দেশ সমন্বয় করে ইইউকে প্রতিনিধিদল পাঠাতে বলা হয়েছে।

তবে গত তিনটি জাতীয় নির্বাচনকে 'ভালো' বলে যেসব পর্যবেক্ষক সংস্থা সার্টিফিকেট দিয়েছে, তাদের এবারের নির্বাচনে আমন্ত্রণ জানানো হবে না বলে জানান সিইসি।

তিনি বলেন, 'যারা বিগত তিনটি নির্বাচনকে 'বিশ্বাসযোগ্য' বলে সার্টিফিকেট দিয়েছে, তাদের আমন্ত্রণ দেওয়ার কোনো যুক্তি নেই। আমরা অভিজ্ঞ, নির্ভরযোগ্য এবং বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে—এমন পর্যবেক্ষকদেরই আমন্ত্রণ জানাব।'

বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। সিইসি জানান, সারা দেশে ভোটার সচেতনতা ও ভোটার শিক্ষার ওপর জোর দেবে ইসি। এর পাশাপাশি প্রিসাইডিং ও পোলিং অফিসারদের এবং স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এসব ক্ষেত্রে কানাডা ইসিকে সহায়তা করতে আগ্রহী বলেও জানান তিনি।

কানাডা চায় বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক উল্লেখ করে সিইসি বলেন, 'তারা নারী ভোটারের অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলে ভোটার সচেতনতা কার্যক্রম নিয়েও জানতে চেয়েছে।'

ভোটের তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কানাডার পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'হাইকমিশনার জানতে চেয়েছেন, ভোটের নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়েছে কি না। আমি বলেছি ''না''। সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা যা জানেন, আমিও তা-ই জানি। ভোটের তারিখ নির্ধারণ হলে তা দুই মাস আগে জানিয়ে দেওয়া হবে।'

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার প্রতিরোধে কানাডার সহায়তাও চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, 'এআই অপব্যবহারকে আমরা বড় হুমকি হিসেবে দেখছি। কানাডাতেও সম্প্রতি নির্বাচন হয়েছে, তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে বলে আমরা সহযোগিতা চেয়েছি।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / সিইসি / ইসি / নির্বাচন / ভোটার তালিকা / কানাডা / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী
  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • এআই ডেটা সেন্টারের কারণে বাড়ছে তাপমাত্রা; বিশ্বজুড়ে কোথায় গড়ে উঠছে এসব বিশাল স্থাপনা?

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]