Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
পরবর্তী সংসদের হাতে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি: আখতার হোসেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2025, 08:00 pm
Last modified: 07 July, 2025, 09:04 pm

Related News

  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

পরবর্তী সংসদের হাতে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি: আখতার হোসেন

আখতার হোসেন বলেন, ‘আজকের আলোচনায় সংস্কারের বিষয়টি পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এনসিপি মনে করে, সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে...।’
টিবিএস রিপোর্ট
07 July, 2025, 08:00 pm
Last modified: 07 July, 2025, 09:04 pm
আখতার হোসেন। ফাইল ছবি/সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরবর্তী সংসদের হাতে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

কমিশন সংস্কার বাস্তবায়নে পরবর্তী সংসদের প্রতি পক্ষপাত দেখাচ্ছে বলেও অভিযোগ করেন আখতার হোসেন। তার দাবি, সংস্কার বাস্তবায়ন করতে হবে গণপরিষদ নির্বাচন করে, সেখানে নতুন সংবিধান প্রণয়ন করে।

আখতার হোসেন বলেন, 'আজকের আলোচনায় সংস্কারের বিষয়টি পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এনসিপি মনে করে, সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখি। পরবর্তী সংসদের হাতে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার পক্ষপাতি আমরা নই।'

তিনি আরো বলেন, এই সংস্কার বাস্তবায়নে কমিশন যদি বারবার পরবর্তী সংসদের কথা বলে, তাহলে এসব আলোচনা ব্যর্থ হবে। এজন্য আমাদের দাবি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। গণপরিষদে বিস্তারিত আলোচনা করে সংস্কারের রূপরেখা অনুযায়ী নতুন সংবিধান প্রণয়ন করে সংস্কার বাস্তবায়ন করতে হবে।

আখতার হোসেন বলেন, জুলাই সনদকে নিছক একটি দলিল হিসেবে উপস্থাপনের যে চিন্তা অনেকে প্রকাশ করেছেন, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করি। আমরা মনে করি জুলাই সনদের মধ্যে দিয়ে সংস্কারের যে রূপরেখা তৈরি হবে, সেটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নির্ধারণ করবে। সামনে বাংলাদেশের কাঠামো নির্ধারণ করবে।

জরুরি অবস্থায ভিসা প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এনসিপি মনে করে জরুরি অবস্থার সংশোধন কোন দিকে হবে, তার একটা ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। যাতে জরুরি অবস্থার সময়টাতে কারো ভিসা প্রাপ্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। একইসাথে মৌলিক অধিকার মানবাধিকারের কোন কোন বিষয়টি জরুরি অবস্থার মধ্যে কার্যকর থাকবে, সেটার জন্য বিস্তারিত আলোচনার দরকার আছে।

Related Topics

টপ নিউজ

এনসিপি / সংস্কার / পার্লামেন্ট / জাতীয় ঐকমত্য কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]