Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 June, 2025, 01:25 pm
Last modified: 30 June, 2025, 02:28 pm

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য প্রাণ দিতে হয়েছিল যে ফুটবলারকে
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

টিবিএস রিপোর্ট
30 June, 2025, 01:25 pm
Last modified: 30 June, 2025, 02:28 pm
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকার কাশিমপুর রোডে একটি পোশাক কারখানায় এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত তরুণের নাম হৃদয় (১৯)। তিনি গ্রিনল্যান্ড গার্মেন্টসের ডাইং বিভাগের ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। গ্রেপ্তার হাসান মাহমুদ মিঠুনও (২৮) একই কারখানার কর্মী।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হই যে, এটি একটি হত্যাকাণ্ড। ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করি এবং অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে একজনকে গ্রেপ্তার করি। বাকি জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।'

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টা ৩৯ মিনিটের দিকে কারখানার কয়েকজন কর্মী চুরির অভিযোগে হৃদয়ের হাত-পা বেঁধে তাকে কারখানার ভেতরের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন ও মারধর করা হয় বলে জানা গেছে। পুলিশ ধারণা করছে, ওই রাতেই তার মৃত্যু হয়।

ওসি সালাউদ্দিন আরও বলেন, 'বিষয়টি ধামাচাপা দিতে কারখানা কর্তৃপক্ষ তাকে আহত দেখিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের রেজিস্ট্রারে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে উল্লেখ করা হয়।'

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে কয়েকশ পোশাক শ্রমিক গ্রিনল্যান্ড গার্মেন্টসের সামনে বিক্ষোভ করেন। তারা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন এবং কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয়রা বলেন, কারখানা কর্তৃপক্ষ প্রথমে মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ঘটনা প্রকাশে দেরি করে। পরে একটি নোটিশ দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ সেখান থেকে চলে যায়।

পুলিশ কারখানায় অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে। হৃদয়ের মরদেহের ছবি ও ভিডিওতে তার হাঁটু, কোমর, পিঠ, কব্জি, কনুই, আঙুলের নখ, ঘাড় ও মুখে দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ ঘটনায় শনিবার রাত ১১টার দিকে হৃদয়ের ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পরিকল্পিত হত্যা ও লাশ গুমের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, হৃদয় গত ২৭ জুন রাত ৮টায় কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে পরদিন দুপুর পর্যন্ত ফেরেননি। পরদিন কারখানায় গিয়ে পরিবার জানতে পারে, হৃদয়কে হত্যা করা হয়েছে। পরে তারা হাসপাতালের মর্গে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।

পুলিশ তার স্বজনদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।

বাদীর অভিযোগ, কারখানার ভেতরে পরিকল্পিতভাবে হৃদয়কে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশ হাসপাতালে পাঠানো হয়। তিনি এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে মন্তব্য জানতে টিবিএসের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / হত্যা / পোশাক শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য প্রাণ দিতে হয়েছিল যে ফুটবলারকে
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]