Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০০-২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা-এডিবি চুক্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 June, 2025, 09:30 am
Last modified: 30 June, 2025, 09:57 am

Related News

  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০০-২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা-এডিবি চুক্তি

ফেনীর সোনাগাজী উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
টিবিএস রিপোর্ট 
30 June, 2025, 09:30 am
Last modified: 30 June, 2025, 09:57 am
ছবি: সৌজন্যে প্রাপ্ত

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে ১০০-২০০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (২৯ জুন) বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনীর সোনাগাজী উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজা ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।

এই প্রকল্পে এডিবি টেকনিক্যাল সহায়তা প্রদান করবে; যার মধ্যে থাকবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, আর্থিক মডেল তৈরি, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, আইনগত পর্যালোচনা এবং বেসরকারি অংশীদার নির্বাচনে দরপত্র সহায়তা। বিদ্যুৎ ট্যারিফ নির্ধারণে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, "এটি বেজা ও সরকারের জন্য একটি মাইলফলক প্রকল্প। এটি দেশের অর্থনৈতিক অঞ্চলে পিপিপি কাঠামোতে প্রথম সৌর প্রকল্প।"

হো ইউন জিয়ং বলেন, "এই প্রকল্পে প্রথমবারের মতো ব্যাটারি স্টোরেজ সিস্টেম যুক্ত হচ্ছে, যা দেশের জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করবে। এটি জাতীয় গ্রিডে ক্লিন এনার্জি সরবরাহের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে ও টেকসই অবকাঠামো উন্নয়নকে উৎসাহিত করবে।"

বেজা জানায়, এই প্রকল্পের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে পরিবেশবান্ধব ও টেকসই 'গ্রিন ইকোনমিক জোন' হিসেবে গড়ে তোলা হবে। এখানে সৌর ফটোভোল্টেইক ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) সমন্বিত একটি প্রকল্প বাস্তবায়িত হবে।

৩৩,৮০৫ একর বিস্তৃত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই এবং ফেনীর সোনাগাজীতে গড়ে তোলা হচ্ছে।

বেজা আরও জানায়, প্রকল্পটির জন্য পিপিপি প্রজেক্টস প্রকিউরমেন্ট গাইডলাইন ২০১৮ অনুযায়ী পিপিপি কর্তৃপক্ষ স্ক্রিনিং সম্পন্ন করে। এরপর ১৮ মার্চ 'অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি' (এসিইএ) নীতিগত অনুমোদন দেয়।

প্রায় ৪০০ একর জমির ওপর প্রকল্পের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে বেজার মাস্টার প্ল্যানে।

প্রকল্পটি বেজা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি, পিপিপি কর্তৃপক্ষ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে বাস্তবায়িত হবে।

সফল বাস্তবায়নের পর এটি জাতীয় গ্রিডে কার্বন নিঃসরণ হ্রাস, শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

বেজা / বিশেষ অর্থনৈতিক অঞ্চল / এডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]