Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব কানাডায় নৌ-দুর্ঘটনায় নিহত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2025, 10:35 am
Last modified: 09 June, 2025, 06:30 pm

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব কানাডায় নৌ-দুর্ঘটনায় নিহত 

টিবিএস রিপোর্ট
09 June, 2025, 10:35 am
Last modified: 09 June, 2025, 06:30 pm
আবদুল্লাহ হিল রাকিব। ছবি: সংগৃহীত

টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ-র সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব কানাডায় একটি লেকে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনায় মারা গেছেন।

ডেনিম এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল আজ (৯ জুন) সকাল ৭টায় আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজিএমইএ সদস্যদের পাঠানো এক বার্তায় বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন লিখেছেন, 'সম্মানিত সদস্যবৃন্দ, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিজিএমইএর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ হিল রাকিব কানাডার স্টার্জন লেকে ক্যানো উল্টে যাওয়ার ঘটনায় গতকাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।'

আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। আমাদের সম্মানিত সদস্য এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব কানাডায় মৃত্যুবরণ করেছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আমি তার বড় ভাই ও কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।'

গত এক দশকে টিম গ্রুপ তৈরি পোশাক (আরএমজি) খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রুপটির ছয়টি পোশাক ও ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা রয়েছে—ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড, গ্রামটেক লিমিটেড, সাউথ এন্ড সোয়েটারস, মার্স স্টিচ লিমিটেড ও সি.বি.এম. লিমিটেড।

টেকসই ও দায়িত্বশীল ব্যবসার ধারায় অন্যতম পথিকৃৎ টিম গ্রুপ। সবুজ বিপ্লবের অন্যতম অগ্রদূত এ গ্রুপ। এই গ্রুপের একটি কারখানা লিড গোল্ড সনদপ্রাপ্ত, আরও দুটি ইতিমধ্যে ইউএসবিজিবিসিতে লিড প্লাটিনাম সনদের জন্য নিবন্ধিত হয়েছে।

টিম গ্রুপ সফলভাবে ওষুধ শিল্প, রিয়েল এস্টেট, তথ্য প্রযুক্তি ও রিটেইলসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে। এ গ্রুপে এখন ১৫ হাজার ৮০০ জন কর্মরত।

রাকিব বিজিএমইএর পরিচালক হিসেবে ২০১৩-১৫ ও ২০১৫-১৭—এই দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি জাপান, ব্রাজিল, মেক্সিকো ও চিলিতে নতুন বাজার তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Related Topics

টপ নিউজ

আবদুল্লাহ হিল রাকিব / পোশাক খাত / মৃত্যু / টিম গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]