Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাইয়ের চেতনার পরিপন্থি,  বৈষম্য তৈরি হবে: সিপিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2025, 01:20 pm
Last modified: 03 June, 2025, 01:27 pm

Related News

  • সম্পদের ওপর কর ও কালো টাকা বিনিয়োগে দায়মুক্তির পরিকল্পনা থেকে সরে আসতে পারে সরকার
  • বাজেট ২০২৬-২৭: অর্থবছর ২০৩০-৩১ নাগাদ করমুক্ত আয়ের সীমা বেড়ে হতে পারে সাড়ে ৪ লাখ টাকা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাইয়ের চেতনার পরিপন্থি,  বৈষম্য তৈরি হবে: সিপিডি

সিপিডির বিশ্লেষণে বলা হয়েছে, এ ধরনের সুযোগ কর আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সৎ করদাতাদের নিরুৎসাহিত করে। বরং কর কর্তৃপক্ষের উচিত হবে আইন-নিয়ম কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে কর আদায় নিশ্চিত করা।
টিবিএস রিপোর্ট
03 June, 2025, 01:20 pm
Last modified: 03 June, 2025, 01:27 pm
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, অন্যান্য বিশেষজ্ঞদের সাথে, ঢাকায় একটি বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ছবি: টিবিএস

জাতীয় বাজেট ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবে অপ্রদর্শিত আয় বা কালোটাকা বৈধ বা সাদা করার সুযোগ রাখায় কড়া সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তাদের মতে, এই প্রস্তাব বৈষম্য বাড়াবে এবং সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে।

আজ (৩ জুন) ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিপিডি গতকাল (২ জুন) অর্থ উপদেষ্টার উপস্থাপিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব বিশ্লেষণ করেন বিশ্লেষকরা। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ বাজেটের বিষয়ে বলেন, 'এটি বৈষম্য আরও বাড়াবে।' 

বাজেটের ওই বিধান অনুযায়ী, নির্ধারিত হারে বিশেষ কর পরিশোধের মাধ্যমে ব্যক্তি তার অপ্রদর্শিত আয় আবাসন বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করে বৈধ করার সুযোগ পাবেন।

যদিও গত বছরের তুলনায় এই করহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, তবু দীর্ঘদিন ধরে সিপিডি এই ব্যবস্থার বিরোধিতা করে আসছে।

বিশ্লেষণে বলা হয়েছে, এ ধরনের সুযোগ কর আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সৎ করদাতাদের নিরুৎসাহিত করে। বরং কর কর্তৃপক্ষের উচিত হবে আইন-নিয়ম কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে কর আদায় নিশ্চিত করা।

সিপিডির ভাষ্য, যখন অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ অর্থ, অবৈধভাবে অর্থ পাচার ও কালোটাকার বিরুদ্ধে কাজ করছে, তখন এমন একটি বিধান উল্টো বার্তা দিচ্ছে।

সিপিডি বলেছে, 'এটি জুলাই স্পিরিটের পরিপন্থি।'

ফাহমিদা খাতুন এ বিষয়ে বলেন, "বাজেটে অনেক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও বৈষম্যবিহীন স্পিরিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কালো টাকা সাদা করাসহ অনেক সুযোগও রাখা হয়েছে যেগুলো স্পিরিটের বিপরীত। আমরা আশা করবো, অর্থ উপদেষ্টা এগুলো রিভাইস করে ব্যবস্থা নেবেন।"

বাজেটে প্রস্তাবিত শুল্ক কমানোর বিষয়েও মন্তব্য করেছে সিপিডি। এর মধ্যে ১১০টি পণ্যের ওপর আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৯টি পণ্যের ওপর সম্পূরক শুল্ক বাতিল এবং আরও ৫০৭টি পণ্যের ওপর শুল্ক হ্রাসের কথা রয়েছে।

সিপিডির মতে, এসব পরিবর্তন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে।

যদিও কৌশলগতভাবে এগোনোর জন্য এসবের প্রয়োজনীয়তা স্বীকার করে সিপিডি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের মতো নির্দিষ্ট কোনো দেশকে অগ্রাধিকার দিলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ' (এমএফএন) নীতির লঙ্ঘন হতে পারে এবং ভবিষ্যতের বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে।

ড. ফাহমিদা বলেন, 'যদি যুক্তরাষ্ট্রকে শুল্কে ছাড় দেওয়া হয়, তাহলে অন্য দেশকেও দিতে হবে। নইলে ডব্লিউটিও-এর নিয়ম লঙ্ঘন হবে। পাশাপাশি এনবিআরের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়বে।'

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে আগেভাগেই শুল্ক ছাড় দেওয়া হলে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) বাংলাদেশের দরকষাকষির ক্ষমতাও হ্রাস পাবে।

এই বিশ্লেষণ সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের নেতৃত্বে প্রস্তুত করা হয়, যেখানে প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম এবং অন্যান্য জ্যেষ্ঠ ও গবেষকরা অবদান রাখেন।

Related Topics

টপ নিউজ

সেন্টার ফর পলিসি ডায়ালগ / সিপিডি / অর্থ উপদেষ্টা / বাজেট ২০২৫-২৬ / ড. ফাহমিদা খাতুন / কালো টাকা সাদা / বাজেট / প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সম্পদের ওপর কর ও কালো টাকা বিনিয়োগে দায়মুক্তির পরিকল্পনা থেকে সরে আসতে পারে সরকার
  • বাজেট ২০২৬-২৭: অর্থবছর ২০৩০-৩১ নাগাদ করমুক্ত আয়ের সীমা বেড়ে হতে পারে সাড়ে ৪ লাখ টাকা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]