Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
আজ থেকেই শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ বাড়বে: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2025, 12:55 pm
Last modified: 31 May, 2025, 02:34 pm

Related News

  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

আজ থেকেই শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ বাড়বে: জ্বালানি উপদেষ্টা

গ্যাস সংকট মোকাবেলায় আরও চারটি এলএনজি কার্গো আনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।
টিবিএস রিপোর্ট
31 May, 2025, 12:55 pm
Last modified: 31 May, 2025, 02:34 pm
ছবি: টিবিএস

দেশের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ আজ (৩১ মে) থেকেই বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

সকালে আশুলিয়ায় সাংবাদিকদের উপদেষ্টা বলেন, 'এটা আরও দু'একদিন আগেই হতো, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি। আজ থেকেই গ্যাস সরবরাহ বাড়বে। ইতোমধ্যে ৫০ এমএমসিএফডি সরবরাহ বেড়েছে, আরও এক থেকে দেড়শ এমএমসিএফডি বাড়বে।"

এসময় গ্যাস সংকট মোকাবেলায় আরও চারটি এলএনজি কার্গো আনা হচ্ছে বলেও জানান তিনি।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপদেষ্টা বলেন, 'শিল্প মালিকরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছে, তা আমরা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি৷ আমরা এটার এডজাস্টমেন্ট [সমন্বয়] করার চেষ্টা করছি।' 

'সমুদ্রে অনুকূল আবহাওয়া না থাকায় স্টকিং [মজুত] করা সম্ভব হয়নি। আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং তা মনিটর [পর্যবেক্ষণ] করা হবে', যোগ করেন তিনি। 

টাওয়েল টেক্স কারখানার মালিকের উদ্দেশ্যে তিনি বলেন, 'সন্ধ্যায় জানাবেন, কোনো উন্নতি হয়েছে কি না।'

এসময় তিনি আরও বলেন, সব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এ জন্য দায়ী তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় পরিদর্শন শেষে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আগামীকালই একটি সভা হবে। পল্লী বিদ্যুৎ ও আরইবির সম্পর্ক কী হবে, তা নিয়ে আলোচনা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে। ওই প্রতিবেদন পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।' 

তিনি আরও বলেন, 'বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো দ্রুত সমাধান করা হবে। এটা নিয়ে মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। এগুলো করলে শুধু ক্ষতিই হয়। আগেও প্রায় ২৬-২৭টি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি ছিল নাশকতামূলক কাজ। সে কারণে সরকারকে বাধ্য হয়ে কিছু ব্যবস্থা নিতে হয়েছে।' 

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিমসহ মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা দিনব্যাপী গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, টঙ্গী এবং আশুলিয়া, চন্দ্রা, মির্জাপুর, ভালুকা, টঙ্গীর শিল্প কারখানার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা মো. ফাওজুল কবির খান / গ্যাস / শিল্প এলাকা / শিল্প উপদেষ্টা / শিল্প / শিল্পে গ্যাস সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]