Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
ডিমের দাম কমেছে, মুরগি-সবজির বাজার স্থিতিশীল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2025, 02:50 pm
Last modified: 30 May, 2025, 02:53 pm

Related News

  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

ডিমের দাম কমেছে, মুরগি-সবজির বাজার স্থিতিশীল

এই সপ্তাহেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায় এবং সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকায়।
টিবিএস রিপোর্ট
30 May, 2025, 02:50 pm
Last modified: 30 May, 2025, 02:53 pm
ফাইল ছবি: টিবিএস

গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি থাকা ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে মুরগি, মাছ, চালসহ বিভিন্ন ধরনের সবজি অনেকটা আগের দামে স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার অন্যদিনের চেয়ে বেশি ভিড় থাকলেও টানা বৃষ্টির কারণে ক্রেতা সমাগম কম। ফলে বৃষ্টির কারণে বাজারে খুব বেশি দামের হেরফের হয়নি। 

শুক্রবার রাজধানীর শাহজাদপুর, নতুনবাজার ও বাড্ডার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। আর গত মাসে এই দাম ছিল ১১৫ থেকে ১২০ টাকা।

তবে মুরগির দামে কোনো পরিবর্তন আসেনি। এই সপ্তাহেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায় এবং সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকায়।

খিলবাড়িরটেকের বিক্রেতা জালাল হোসেন বলেন, কুরবানির ঈদের আগে বা পরে মুরগির দাম সাধারণত কম থাকে। সেই হিসাবে এবছরও দাম কম। তবে বর্ষায় ডিমের সরবরাহ কিছুটা কম থাকে। যদিও এখনকার এই দামে খামারিদের খুব বেশি লাভ হচ্ছে না। উৎপাদন খরচ বেশি হওয়ায় এর চেয়ে কম দামে বিক্রি করলে খামারিরা লোকসান গুনবেন।

সবজির দামের দিক থেকে বাজারে স্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছে। পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও ঝিঙাসহ বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি, কচুর লতি, উস্তা, বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।

শাহজাদপুরের সবজি বিক্রেতা মাসুম হোসেন বলেন, 'বৃষ্টির কারণে সবজির সরবরাহ কিছুটা কমেছে। আবার ক্রেতার সংখ্যাও কম। আজকে অনেক ফুটপাতের দোকান বন্ধ রয়েছে। এই বৃষ্টির মধ্যে পণ্য আনতে অনেক কষ্ট হয়, তাই দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।'

রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৫৫-৬০ টাকা, আলু ২০-২৫ টাকা, দেশি রসুন ১২০-১৪০ টাকা এবং আমদানি করা রসুন ১৮০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকা, মাঝারি চালের মধ্যে ব্রি-২৮, ব্রি-২৯ ও পাইজাম ৫৮-৬০ টাকা এবং সরু চালের মধ্যে মিনিকেট মানভেদে ৭০-৮২ টাকায়। মাসখানেক আগে মিনিকেটের দাম ছিল ৮২-৯০ টাকা। অন্য চালের মধ্যে নাজিরশাইল ৮০-৯০ টাকা এবং বাসমতি চাল ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০-৮০০ টাকা ও খাসির মাংস ১০০০-১১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে চাষের কই বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা, তেলাপিয়া ও পাঙাস ২২০-২৫০ টাকা, রুই ও কাতলা ৩২০-৪৫০ টাকা এবং পাবদা ৪০০-৫০০ টাকায়।

Related Topics

টপ নিউজ

মাছ-মাংস / বাজার দর / বাজার পরিস্থিতি / বাজার / ডিম ও মুরগির দাম / ডিম / মাংস-ডিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]