Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সাভারে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2025, 12:25 pm
Last modified: 20 May, 2025, 12:31 pm

Related News

  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • সাভারে আল-মুসলিম গ্রুপের ৩ কারখানার ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই; প্রতিবাদে বিক্ষোভ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

সাভারে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

গুলিতে নিহত যুবক ঘটনাস্থলের পাশেই একটি গাড়ির গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। তবে কে বা কারা কী কারণে তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।
টিবিএস রিপোর্ট
20 May, 2025, 12:25 pm
Last modified: 20 May, 2025, 12:31 pm

ঢাকার সাভারে জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুর বাড়ির সামনের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত যুবক মো. শাহীন (৩০) পেশায় একজন গাড়ির গ্যারেজের রং মিস্ত্রি। তিনি সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে এবং পরিবার নিয়ে সাভারের রেডিও কলোনি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গুলিতে নিহত যুবক ঘটনাস্থলের পাশেই একটি গাড়ির গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। তবে কে বা কারা কী কারণে তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।

ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। 

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল বলেন, গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহতের শরীরের বা দিকে বুকের পাজরের কাছে একটি গোলাকৃতির আঘাতের চিহ্ন পেয়েছেন তারা।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ২১ মিনিটে সাবেক এমপির বাড়ির সামনে এক দোকানের সামনে লোকজন কৌতুহলী দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছেন। তখন শাহীন রাস্তার অন্য প্রান্ত থেকে হেঁটে এসে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়ান। কিছুক্ষণের মধ্যেই তিনি হেলে পড়ে যান।

স্থানীয়দের ধারণা, গুলি করার সঙ্গে সঙ্গেই তিনি খুঁটির পাশে দাঁড়িয়ে পড়ে যান। যদিও গুলির শব্দ কেউ স্পষ্টভাবে শুনতে পাননি।

Related Topics

টপ নিউজ

সাভার / গুলি করে হত্যা / গুলিতে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • সাভারে আল-মুসলিম গ্রুপের ৩ কারখানার ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই; প্রতিবাদে বিক্ষোভ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]