Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে ‘মনোযোগ’ দিন: জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2025, 03:55 pm
Last modified: 18 May, 2025, 04:06 pm

Related News

  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির

নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে ‘মনোযোগ’ দিন: জামায়াত

নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট সময়সূচির অভাবকেও রাজনৈতিক অস্থিরতার কারণ হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই নেতা।
টিবিএস রিপোর্ট
18 May, 2025, 03:55 pm
Last modified: 18 May, 2025, 04:06 pm
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (১৮ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতের সংলাপে এ কথা বলেন তিনি। তাহেরের নেতৃত্বে দলটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

সংলাপে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাহের। তিনি বলেন, 'নির্বাচন কমিশনের আচরণ আমাদের কাছে কিছুটা প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা যথাযথ পদক্ষেপ নিতে পারছে না।'

তিনি আরও বলেন, 'সরকারকে অনুরোধ করব, তারা যেন খেয়াল রাখে। ভোটের দিন নয়, অনেক আগেই 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে হবে। যেখানে সন্ত্রাস বা সহিংসতার সম্ভাবনা রয়েছে, সেসব নিয়ন্ত্রণে আগেভাগেই পদক্ষেপ নিতে হবে।'

ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তাহের বলেন, 'আমি মনে করি, এখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি যে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। ইতোমধ্যে কিছু এলাকায় সমস্যা দেখা দিচ্ছে। যেমন পাবনার আটঘরিয়ায় আমাদের একটি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, মারধরের ঘটনাও ঘটেছে।'

তিনি আরও বলেন, 'নির্বাচনের তারিখ এখনও নির্ধারিত হয়নি, কিন্তু জায়গা দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই অবস্থায় নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যানকে আমরা স্বাগত জানাই।'

তাহের বলেন, 'নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য যা করা দরকার, তা-ই করতে হবে—এমনকি কঠোর পদক্ষেপ নিতে হলেও তা করতে হবে। সরকারের উচিত নিরপেক্ষ অবস্থানে থেকে দেশবাসীকে এই বার্তা দেওয়া যে, নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে।'

সরকারের কিছু পদক্ষেপে পক্ষপাত ও দক্ষতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 'জেনে অথবা না জেনে কিছু কিছু পদক্ষেপে নিরপেক্ষতা বা সক্ষমতার ঘাটতি দেখা যাচ্ছে,' বলেন তাহের।

তিনি বলেন, 'গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করে, অবাধ নির্বাচন না হলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। তাই আজকের প্রধান লক্ষ্য হওয়া উচিত সন্ত্রাসমুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।'

নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট সময়সূচির অভাবকেও রাজনৈতিক অস্থিরতার কারণ হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, 'গত সংলাপের পর নানা ঘটনা ঘটেছে। অনেকের বিশ্লেষণ অনুযায়ী, এসব অস্থিরতা সৃষ্টির পেছনে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রও থাকতে পারে। আমরা এমন ষড়যন্ত্রের নিন্দা করছি এবং সরকারকে আহ্বান জানাচ্ছি, তারা যেন আরও দৃঢ়তা ও যথাযথতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে।'

জাতীয় স্বার্থে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য গড়ে তোলার পক্ষে মত দেন তাহের। তিনি বলেন, 'আলোচনার মাধ্যমে যে সমাধান পাওয়া যায়, দেশের কল্যাণে আমরা সেই সিদ্ধান্ত মেনে চলার পক্ষে।'

সংলাপে সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। এতে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানও অংশ নেন।
 
Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / জামায়াত আমির / জামায়াত নেতা / নির্বাচন / ঐকমত্য কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]