Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে মারধরের ঘটনায় জিহাদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 May, 2025, 03:35 pm
Last modified: 11 May, 2025, 04:16 pm

Related News

  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • যারা বউ পেটায়, তাদের চেহারা কি আলাদা হয়?
  • নৌপথে যাত্রীভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের  
  • মুন্সীগঞ্জে ঘোড়ার অবৈধ মাংস বিক্রেতা চক্রের প্রধান অভিযুক্ত রাজিবসহ প্রেপ্তার ৫
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮

মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে মারধরের ঘটনায় জিহাদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

এ ঘটনায় নেহাল আহমেদ ওরফে জিহাদকে শনিবার দুপুরেই আটক করে পুলিশ।
টিবিএস রিপোর্ট
11 May, 2025, 03:35 pm
Last modified: 11 May, 2025, 04:16 pm
নেহাল আহমেদ জিহাদ (মাঝে)। ছবি: মইনুদ্দিন আহমেদ সুমন

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। 

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি জানান, মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে রোববার সকালে মামলা দায়ের করেন। এতে প্রধান অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে নেহাল আহমেদ ওরফে জিহাদের। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করা হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি জনসমাবেশ করে অনধিকার প্রবেশ, মারধর, ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় নেহাল আহমেদকে শনিবার দুপুরেই আটক করে পুলিশ। পরে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, শুক্রবার রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, প্রধান অভিযুক্ত নেহাল আহমেদ ওরফে জিহাদ লঞ্চের সামনের অংশে দুই তরুণীকে বেল্ট দিয়ে প্রহার করছেন। স্থানীয় কয়েকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভিডিওতে মারধর করতে থাকা নেহাল আহমেদ জিহাদ বলেন, 'স্থানীয় ২০০-৩০০ লোক তাদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসাবে শাসন করেছি। এটা আমার করা উচিৎ হয়নি। আবার আমি এটা না করলে মানুষজন নারীদের জামাকাপড় টেনে খুলে ফেলতো। আরও বেশি হেনস্তা করতো।' 

Related Topics

টপ নিউজ

মুন্সীগঞ্জ / লঞ্চ / লঞ্চ ঘাট / লঞ্চ টার্মিনাল / তরুণী / মারধরের শিকার নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • যারা বউ পেটায়, তাদের চেহারা কি আলাদা হয়?
  • নৌপথে যাত্রীভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের  
  • মুন্সীগঞ্জে ঘোড়ার অবৈধ মাংস বিক্রেতা চক্রের প্রধান অভিযুক্ত রাজিবসহ প্রেপ্তার ৫
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]