Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2025, 09:00 pm
Last modified: 10 May, 2025, 09:49 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের

‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল

‘শান্ত থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিটি ষড়যন্ত্র রুখে দিতে হবে’, বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
10 May, 2025, 09:00 pm
Last modified: 10 May, 2025, 09:49 pm
চট্টগ্রামে বিএনপির যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে আর চায় না।

শনিবার (১০ মে) সন্ধ্যায় চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এক যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে।

ফখরুল বলেন, 'আমরা যখন এই যুব সমাবেশ করছি, তখন নিউমার্কেটসহ ঢাকায় আরও সমাবেশ হচ্ছে। এসব সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে। শুধু আমরা নয়, সারা দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে।'

চট্টগ্রামে বিএনপির যুব সমাবেশে বক্তব্য দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

তিনি বলেন, 'স্বাধীনতার পর আওয়ামী লীগ বাকশাল কায়েম করে একদলীয় শাসন চালু করে। তখন বাকস্বাধীনতা হরণ হয়, অর্থনীতি অচল হয়ে পড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে সংস্কারের পথে নিয়ে যান।'

'তিনি অর্থনীতি উন্মুক্ত করেন, পোশাকশিল্প ও জনশক্তি রপ্তানির সূচনা করেন—যা এখন দেশের অর্থনীতির মূল ভিত্তি', বলেন ফখরুল।

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে ফখরুল বলেন, 'যাদের কাঁধে গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব, তারা তা পালন করছেন না। এর ফলে সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে, ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে।'

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

তিনি বলেন, 'একটা কথা মনে রাখবেন—আমরা এমন কিছু হতে দেব না, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করে। জাতির স্বার্থে আমরা আপসহীন। আমাদের নেত্রী যেমন বলেছেন, "দেশ সবকিছুর আগে।"'

ফখরুল বলেন, 'কিছু মানুষ সব ভুলে যায়। তারা ভাবে, বিদেশিদের কিছু মিষ্টি কথায় জনগণ তাদের দুঃখ-কষ্ট ভুলে যাবে। আমি বলব, তারা যেন আজকের সমাবেশটি দেখে।'

'এই যুব-নেতৃত্বাধীন আন্দোলন দেখে যদি তাদের হুঁশ না ফেরে, তাহলে জনগণের কষ্ট চলতেই থাকবে', বলেন তিনি।

তিনি আরও বলেন, 'বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। তারা চায় ভোটাধিকার, কর্মসংস্থান, ব্যবসার সুযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শান্তিপূর্ণ জীবন। কৃষক চায় ন্যায্য দাম, শ্রমিক চায় ন্যায্য মজুরি।'

ছবি: বিএনপি মিডিয়া সেল

'সবাই এমন একটি দেশ চায়, যেখানে মুক্তভাবে মত প্রকাশ করা যায়। এই গণতন্ত্র একমাত্র ঐক্য ও সহনশীলতার মাধ্যমে সম্ভব', বলেন ফখরুল।

তরুণদের উদ্দেশে ফখরুল বলেন, 'তোমরাই ফ্যাসিস্টদের হটাতে বাধ্য করেছ। কিন্তু তাদের ছায়া এখনো জাতির ওপর ভর করে আছে। তোমাদের আবার জাগতে হবে, অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে।'

'শান্ত থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিটি ষড়যন্ত্র রুখে দিতে হবে', বলেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / মির্জা ফখরুল / বিএনপি / আওয়ামী লীগ / বিএনপির সমাবেশ / আওয়ামী লীগ নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]