Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
হজ মৌসুমে যেসব কারণে হতে পারে জরিমানা ও সৌদি থেকে বহিষ্কারের শাস্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 May, 2025, 12:50 pm
Last modified: 01 May, 2025, 01:07 pm

Related News

  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 

হজ মৌসুমে যেসব কারণে হতে পারে জরিমানা ও সৌদি থেকে বহিষ্কারের শাস্তি

এই জরিমানা আগামী ১ জিলকদ (২৯ এপ্রিল) থেকে ১৪ জিলকদ (১০ জুন) পর্যন্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
টিবিএস রিপোর্ট
01 May, 2025, 12:50 pm
Last modified: 01 May, 2025, 01:07 pm
ফাইল ছবি: রয়টার্স

হজ মৌসুমে নিয়ম ভঙ্গের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষত, যারা সরকারি অনুমোদন ছাড়া হজ করতে যাবে তাদের জন্য এ শাস্তির বিধান করা হয়েছে। তাছাড়া যারা অন্যদের এই নিয়ম ভঙ্গ করতে সহায়তা করবে—যেমন ভিজিট ভিসা ব্যবস্থা অথবা পরিবহণ বা আবাসনের ব্যবস্থা করে দেবে তাদের ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

প্রয়োগের সময়সীমা

এই জরিমানা আগামী ১ জিলকদ (২৯ এপ্রিল) থেকে ১৪ জিলকদ (১০ জুন) পর্যন্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

অনুমোদন ছাড়া হজ

যে কেউ আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া হজ করতে এলে বা চেষ্টা করলে, তাকে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এটি নির্ধারিত সময়ের মধ্যে যারা মক্কা বা পবিত্র স্থানে প্রবেশ বা অবস্থান করার চেষ্টা করবেন এমন সকল ধরনের ভিজিট ভিসাধারীদের জন্য প্রযোজ্য।

অবৈধ প্রবেশ বা অবস্থানে সহায়তা দান

যারা অবৈধভাবে হজে অংশগ্রহণের জন্য সহায়তা করবে—যেমন ভিজিট ভিসা আবেদন করা, পরিবহণ ব্যবস্থা করা বা আবাসনের ব্যবস্থা করা—তাদের এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এর মধ্যে হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাড়ি, আশ্রয়কেন্দ্র, বা নির্ধারিত তীর্থযাত্রীদের আবাসস্থলে মানুষ আশ্রয় দেওয়াও অন্তর্ভুক্ত।

জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে যতজনকে সহায়তা করা হয়েছে তার উপর ভিত্তি করে।

নির্বাসন এবং প্রবেশ নিষেধাজ্ঞা

যে বাসিন্দাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ও অবৈধভাবে মক্কায় হজ করতে প্রবেশ করবে তাদের সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হবে এবং আগামী ১০ বছর তারা সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে পারবে না।

যানবাহন বাজেয়াপ্তকরণ

যারা অবৈধভাবে মক্কায় যাত্রী পরিবহণ করবে, তাদের ব্যবহার করা যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। তবে এটি কেবল তখনই হবে যদি যানবাহনটি পরিবহনকারী, সহায়ক বা কোন সহযোগীর মালিকানায় থাকে এবং এটি আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে হবে।

Related Topics

টপ নিউজ

হজ / ২০২৫ / জরিমানা / বহিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]