Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
প্রবাসী ভোট: প্রক্সি ভোট নিয়ে শঙ্কায় অনেক দল, ফোরামে সিদ্ধান্ত নেবে বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 09:40 am
Last modified: 30 April, 2025, 09:45 am

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

প্রবাসী ভোট: প্রক্সি ভোট নিয়ে শঙ্কায় অনেক দল, ফোরামে সিদ্ধান্ত নেবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং অথবা প্রক্সি ভোটিং—এই তিনটি পদ্ধতির যেকোনো একটি চালু করার উদ্যোগ নিয়েছে বর্তমান ইসি।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 09:40 am
Last modified: 30 April, 2025, 09:45 am
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনায় থাকা তিনটি পদ্ধতির মধ্যে পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের চেয়ে প্রক্সি ভোটিংয়ের দিকেই বেশি ঝোঁক দেখা যাচ্ছে। তবে এই পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক রাজনৈতিক দল।

অন্যদিকে বিএনপি জানিয়েছে, বিষয়টি তারা দলীয় ফোরামে আলোচনা করে মতামত দেবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং অথবা প্রক্সি ভোটিং—এই তিনটি পদ্ধতির যেকোনো একটি চালু করার উদ্যোগ নিয়েছে বর্তমান ইসি।

উপযুক্ত ও গ্রহণযোগ্য একটি পদ্ধতি চূড়ান্ত করতে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে 'ভোটিং সিস্টেম উন্নয়ন' শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে কমিশন। এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্তত ২১টি দলের প্রতিনিধি অংশ নেন।

সেমিনারে উপস্থিত প্রতিটি রাজনৈতিক দল প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটাধিকারের সুযোগ চালুর পক্ষে মত দেয়।

তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল প্রক্সি ভোটিংয়ের ক্ষেত্রে প্রক্সি বাছাই, পছন্দের প্রতীকে ভোট দেওয়া ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

সেমিনারে বিভিন্ন পদ্ধতি নিয়ে পরামর্শ এলেও, দলগুলোর পক্ষ থেকে ১৫ মে'র মধ্যে দলীয় ফোরামে আলোচনা করে লিখিত মতামত দেওয়ার কথা রয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হয়ে সেমিনারটি শেষ হয় বিকালে। সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, "ইনশাআল্লাহ, আপনাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আমরা আত্মবিশ্বাসী, শুরুটা করতে চাই। আপনাদের সহযোগিতা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সমর্থন চাই।"

তিনি আরও বলেন, "রাজনৈতিক দলগুলো আমাদের প্রধান স্টেকহোল্ডার। ভবিষ্যতেও আপনাদের আমন্ত্রণ জানানো হবে। আপনাদের মতামতের জন্য এবং সর্বোপরি নির্বাচনের স্বার্থে আপনাদের সহযোগিতা প্রয়োজন।"

সেমিনারে উন্মুক্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পক্ষে বিএনপি। তবে তিনটি পদ্ধতি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে ১৫ মে'র মধ্যে মতামত জানানো হবে। আমরা আশা করি, একটি সহজ, বোধগম্য ও গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণ করা সম্ভব হবে।"

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, "প্রক্সি ভোটিংয়ে আশঙ্কার জায়গা রয়েছে। যেমন—একজন এক প্রার্থীকে পছন্দ করে, অন্যজন আরেকজনকে। তাহলে একজনের প্রক্সি যদি বিপরীত মতের কাউকে ভোট দেয়, তাহলে প্রকৃত ভোটারের মতামত প্রতিফলিত হবে না।"

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, "ভোটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আস্থা বা ট্রাস্ট। সেটা অনলাইন হোক বা পোস্টাল, সবার মধ্যে সেই আস্থা থাকতে হবে। কিন্তু প্রক্সি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।"

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের সদস্য এহতেশামুল হক বলেন, "প্রবাসে রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি নিশ্চিত করতে ইসিকে কঠোর অবস্থান নিতে হবে। প্রবাসীরা যদি আচরণ বিধি যথাযথভাবে মেনে চলতে শেখে, তাহলে ইসির কাজ আরও সহজ হবে।"

Related Topics

টপ নিউজ

প্রক্সি ভোট / নির্বাচন / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]