Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ছাদ উড়ে যাওয়ার পরও ১০ কি.মি. চালিয়ে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 08:20 pm
Last modified: 19 April, 2025, 08:25 pm

Related News

  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • পদ্মা থেকে টেনে তোলা হলো ডুবে যাওয়া বাস, অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার 
  • প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ
  • ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ

ছাদ উড়ে যাওয়ার পরও ১০ কি.মি. চালিয়ে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়া গেলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
19 April, 2025, 08:20 pm
Last modified: 19 April, 2025, 08:25 pm
দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়া বাসটি। ছবি: টিবিএস

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ছাদ উড়ে যাওয়ার ঘটনার পর 'বরিশাল এক্সপ্রেস' নামের যাত্রীবাহী বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

শনিবার (১৯ এপ্রিল) বিআরটিএর ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারে বরিশাল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০) বাসটি একটি প্রাইভেটকারকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এর পরপরই সামনে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আতঙ্কিত হয়ে পড়েন। পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। একপর্যায়ে সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে বাসটির ছাদ উড়ে গিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে বাসে থাকা আটজন যাত্রী আহত হন।

বিআরটিএর পাঠানো চিঠিতে বাস মালিককে উদ্দেশ্য করে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ নিজে উপস্থিত হয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ২৪ অনুযায়ী রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না কেন, সে বিষয়ে শুনানি বা লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। 

চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়া গেলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

বাস দুর্ঘটনা / ছাদ খোলা বাস / আইনি নোটিশ / রেজিস্ট্রেশন বাতিল / মাওয়া এক্সপ্রেসওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • পদ্মা থেকে টেনে তোলা হলো ডুবে যাওয়া বাস, অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার 
  • প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ
  • ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]