Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
১৫ বছর পর বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 12:50 pm
Last modified: 17 April, 2025, 08:24 pm

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসলামী ব্যাংকের এমডির বৈঠক, কক্ষে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আরব আমিরাতের প্রতিষ্ঠান ডানাটা

১৫ বছর পর বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব

চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথাও জানানো হয়েছে। তার এই সফরটি হতে যাচ্ছে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 12:50 pm
Last modified: 17 April, 2025, 08:24 pm
ছবি: টিবিএস

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক (এফওসি) শুরু হয়। বৈঠক শেষে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন।

বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তান পক্ষের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে পাকিস্তান এ বৈঠকের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে গত বছর ১১ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়া আমনা বালুচ মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান।

এফওসি শেষে আমনা বালুচ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

এদিকে চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথাও জানানো হয়েছে। তার এই সফরটি হতে যাচ্ছে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সম্প্রতি দুই দেশের মধ্যে কয়েকটি বাণিজ্যিক প্রতিনিধি দলের সফর নিয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্যভিত্তিক বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

সম্প্রতি পাকিস্তান থেকে কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। উভয় দেশই এসব সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও পণ্যভিত্তিক বাণিজ্য প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছে।

আজকের বৈঠকে পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো, আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে এবং সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান / পররাষ্ট্র সচিব / বৈঠক / বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসলামী ব্যাংকের এমডির বৈঠক, কক্ষে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আরব আমিরাতের প্রতিষ্ঠান ডানাটা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]