Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিদেশে ভ্রমণে সরাসরি সরকারকে ট্রাভেল ট্যাক্স দেবে যাত্রীরা: এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 11:35 am
Last modified: 17 April, 2025, 11:36 am

Related News

  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

বিদেশে ভ্রমণে সরাসরি সরকারকে ট্রাভেল ট্যাক্স দেবে যাত্রীরা: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান বলেন, ট্রাভেল ট্যাক্স এয়ারলাইন কোম্পানিগুলো টিকিটের মূল্যের সাথে সংগ্রহ করে। কিন্তু কখনও কখনও কোম্পানিগুলো এই টাকা সরকারকে দেয় না বা দিতে পারে না।
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 11:35 am
Last modified: 17 April, 2025, 11:36 am
আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের প্রাক-বাজেট আলোচনা। ছবি: টিবিএস

বিদেশ ভ্রমণে ট্রাভেল ট্যাক্সের টাকা সরাসরি যাত্রীদের থেকে নিতে চায় সরকার।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান।

তিনি বলেন, এ ট্রাভেল ট্যাক্স এয়ারলাইন কোম্পানিগুলো টিকিটের মূল্যের সাথে সংগ্রহ করে। কিন্তু কখনও কখনও কোম্পানিগুলো এই টাকা সরকারের কোষাগারে জমা দেয় না বা কোম্পানি দেউলিয়া হয়ে যায় বা তারা ব্যবসা বন্ধ করে চলে যায়।। তাই আমরা চাচ্ছি যাত্রীদের ট্রাভেল ট্যাক্স যাত্রী নিজে দিবে। তারা টাকা জমা দিয়ে চালান নিবে এবং সেটা দেখিয়ে চলে যাবে। 

এছাড়াও উপস্থিত ব্যবসায়ী সংগঠনের নেতারা ব্যবসা সহজীকরণের বিষয়ে বিভিন্ন দাবি জানান।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এওএবি) জেট ফুয়েলের উপর আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি, উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির উপর কর হ্রাসের প্রস্তাব করেছে।

স্থানীয় সোলার প্যানেল উৎপাদকদের ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 

এদিকে মিষ্টি বিক্রিতে মূসক ১০ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের। 

আবার যাত্রীবাহী নৌযানের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের উপর মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে অ্যাসোসিয়েশন। 

অন্যদিকে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার এন্ড সুইচগিয়ার রপ্তানি আদেশ এ কার্যাদেশে ৬৫ শতাংশ কাঁচামালের উপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেয়।

এরপরে সমাপনী বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিশ্চিত করেন যে এনবিআর চেষ্টা করবে, যেখানে যেখানে সহজ করা দরকার, সেটা তারা করবে।

আবদুর রহমান বলেন, "আমাদের এবারের বাজেটের মূল টার্গেট হচ্ছে আমরা ট্রেন্ডকে ফ্যাসিলেটেড করব। লুপ হোল গুলো বন্ধ করব আর বৈষম্য যত পারি কমাব।"

Related Topics

টপ নিউজ

বিদেশ ভ্রমণ / ট্রাভেল ট্যাক্স / সরকার / এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]