Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
এবার আগে লোডশেডিং ঢাকায় হবে, এরপর গ্রামে: বিদ্যুৎ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2025, 09:25 pm
Last modified: 11 April, 2025, 09:29 pm

Related News

  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা
  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 
  • শহরে লোডশেডিংয়ের সময় টেনিস খেলে সমালোচনার মুখে বার্লিনের মেয়র, সরে দাঁড়ালেন নির্বাচন থেকে
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার

এবার আগে লোডশেডিং ঢাকায় হবে, এরপর গ্রামে: বিদ্যুৎ উপদেষ্টা

‘রমজানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
টিবিএস রিপোর্ট
11 April, 2025, 09:25 pm
Last modified: 11 April, 2025, 09:29 pm
ছবি: টিবিএস

গ্রীষ্মে লোডশেডিং কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে তীব্র তাপপ্রবাহে চাহিদা বাড়লে কোথাও কোথাও বিদ্যুৎ যেতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'আগের মতো শুধু গ্রামে লোডশেডিং হবে না। উৎপাদন কম হলে তাহলে প্রথমে ঢাকায় বিদ্যুৎ যাবে, তারপর দেশের অন্য জায়গায়।'

দুই ধরনের কারণে বিদ্যুৎ চলে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, 'উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয়, তখন সেটি লোডশেডিং। আর ঝড়-বৃষ্টিসহ কোনো কারণে যদি ফিউজ চলে যায়, ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, তাহলে সেটি বিদ্যুৎ বিভ্রাট।'

তিনি বলেন, 'রমজানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখলে এক-দুই হাজার মেগাওয়াট লোড কমানো সম্ভব। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।'

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধে সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। তিনি জানান, ছয় লেন প্রকল্প সময়সাপেক্ষ বিধায় নিরাপত্তা নিশ্চিতে সড়কে সিএনজি চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হবে এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান জানান, মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সেপ্টেম্বরে তা শেষ হওয়ার পর ডিসেম্বরে ডিপিপি চূড়ান্ত হবে। জানুয়ারিতে জাইকার সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

নগরীর জলাবদ্ধতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'বৃষ্টির পরিমাণের ওপর জলাবদ্ধতা নির্ভরশীল। তবে এবার দুর্ভোগ অনেকটা কমবে।'

তিনি জানান, 'খাল পরিষ্কারের পরও সেখানে আবার ময়লা ফেলা হচ্ছে। এতে মনে হচ্ছে, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারিনি। এজন্য বিভাগীয় কমিশনারকে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের নির্দেশ দিয়েছি। ২০ হাজার ময়লা রাখার বিন দেওয়া হবে। এরপরও কেউ নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।'

রেল খাতে অপচয় রোধে উপদেষ্টা বলেন, 'রেলের প্রতি এক টাকা আয়ের বিপরীতে আড়াই টাকা ব্যয় হয়। আমি বলেছি, এ বছর তা দুই টাকায় নামাতে হবে।'

তিনি জানান, রেলের ওয়ার্কশপে লোকোমোটিভ এসেম্বল করতে রেল সচিবকে ডিপিপি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

রেলের বিভিন্ন কাজে অন্য সংস্থার বাধা বিষয়ে তিনি বলেন, 'সিটি করপোরেশন রাস্তা করতে চাইলেও, ওয়াসা পানি দিতে চাইলেও রেল অনুমতি দেয় না। এটা বন্ধ করতে হবে। রেলের কাজ ট্রেন চালানো, রাস্তা বা পানি সরবরাহ নয়। এগুলো করতে গিয়ে রেলের দক্ষতা নষ্ট হয়, অপচয় হয়।'

রেলের হাসপাতালগুলো রেল পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও খুলে দেওয়ার ঘোষণা দিয়ে উপদেষ্টা জানান, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে—সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, রেল সচিব ফাহিমুল ইসলাম, রেল মহাপরিচালক আফজাল হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, ওয়াসা এমডি আনোয়ার পাশা, ডিসি ফরিদা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

লোডশেডিং / বিদ্যুৎ বিভ্রাট / বিদ্যুৎ সংকট / গরম / ফাওজুল কবির খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা
  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 
  • শহরে লোডশেডিংয়ের সময় টেনিস খেলে সমালোচনার মুখে বার্লিনের মেয়র, সরে দাঁড়ালেন নির্বাচন থেকে
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]