Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
খুলনায় বাটা-কেএফসিতে লুটপাট, ভাঙচুর: মামলা নিয়ে সিদ্ধান্তহীনতা

বাংলাদেশ

খুলনা ব্যুরো
08 April, 2025, 09:15 pm
Last modified: 08 April, 2025, 09:23 pm

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের

খুলনায় বাটা-কেএফসিতে লুটপাট, ভাঙচুর: মামলা নিয়ে সিদ্ধান্তহীনতা

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙচুর হওয়া তিনটি প্রতিষ্ঠানের ম্যানেজাররা থানায় এসেছিলেন। তবে তারা প্রধান কার্যালয়ের অনুমতি না পাওয়ায়— কোনও এজাহার দায়ের করেননি। তাই গ্রেফতারদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।’
খুলনা ব্যুরো
08 April, 2025, 09:15 pm
Last modified: 08 April, 2025, 09:23 pm
ইসরায়েল-বিরোধী বিক্ষোভের সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আওয়াল শেখ/ টিবিএস

ইসরায়েল-বিরোধী বিক্ষোভ থেকে খুলনায় বাটা, কেএফসি ও ডোমিনোজ পিৎজাতে লুটপাট এবং ভাংচুরের ঘটনায় এখনো কোনও মামলা দায়ের হয়নি। যদিও এ ঘটনায় গ্রেফতার ৩১ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় এরমধ্যেই আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠান। 

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ভাংচুর হওয়া তিনটি প্রতিষ্ঠানের ম্যানেজাররা থানায় এসেছিলেন। তবে তারা প্রধান কার্যালয়ের অনুমতি না পাওয়ায়— কোনও এজাহার দায়ের করেননি। তাই গ্রেফতারদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।'

এই প্রসঙ্গে খুলনার শিববাড়ি মোড়ের বাটার শো-রুমের ম্যানেজার এমডি তহিদুল ইসলাম বলেন, 'সন্ধ্যার পরপরই আমাদের সিদ্ধান্ত আসবে। তারপর আমরা মামলার ব্যাপারে জানাতে পারব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। 

একই ভাবে প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কেএফসির ব্রাঞ্চ ম্যানেজার সুজন মণ্ডল ও ডোমিনোজ পিৎজার ম্যানেজার ম্যানেজার মো. আলামিনও।

খুলনায় ভাঙচুর ও লুটপাটের শিকার বাটার একটি শোরুম। ছবি: আওয়াল শেখ/ টিবিএস

বিভিন্ন সংগঠনের ব্যানার সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন শুরু হয়। পরে সেখান থেকে একটি দল নগরীর ময়লাপোতার দিকে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তারা কেএফসি ও ডোমিনোজ পিৎজাতে হামলা করেন। প্রায় একই সময়ে শিববাড়ি মোড়ের বাটার শো-রুমেও লুটপাট হয়।

ক্ষতিগ্রস্থ এই প্রতিষ্ঠানগুলি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সাউথ জোনের মধ্যে পড়েছে। সাউথ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মো. আবু তারেক বলেন, 'পুলিশ এখানে ব্যর্থ হয়েছে, হামলা ঠেকাতে পারিনি। হামলাকারীরা একপর্যায়ে হঠাৎ করেই হামলা চালিয়েছে। তখন সেখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ছিল না যে তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করবে।'

এর আগে নগরীর বিভিন্ন এলাকা ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও পাড়া-মহল্লা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শিববাড়ি মোড়ে এসে জমায়েত হয়। এতে হাজার হাজার নারী, পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা এনিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় ভূলুন্ঠিত হবে বিশ্ব মানবতা।

এ সময় বিক্ষোভকারীরা, 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ বিচার চাই, ইসরায়েলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছেরে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইজরায়েলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দেন। 

Related Topics

টপ নিউজ

খুলনা / ভাঙচুর / লুটপাট / ইসরায়েল-বিরোধী বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]