Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক ৪ এপ্রিল

বাংলাদেশ

ইউএনবি
02 April, 2025, 03:40 pm
Last modified: 02 April, 2025, 06:38 pm

Related News

  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসলামী ব্যাংকের এমডির বৈঠক, কক্ষে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক ৪ এপ্রিল

প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। সভা শুরুর আগে, মিয়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।
ইউএনবি
02 April, 2025, 03:40 pm
Last modified: 02 April, 2025, 06:38 pm
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার বিকেলে ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সরকারের শীর্ষ এক কর্মকর্তা বলেন, আমি আপনাকে বলতে পারি, বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি তিনি।

এদিকে নয়াদিল্লিও বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, তাদের মধ্যে সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আজ থাইল্যান্ডের রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছিলেন, বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী।

অন্যদিকে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আমরা ভারতের সঙ্গে এই বৈঠক (দুই দেশের নেতাদের মধ্যে) আয়োজনের অনুরোধ করেছি... এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।'

এক প্রশ্নের জবাবে ড. খলিলুর বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন, তাই অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, 'এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।'

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

ব্যাংককে আজ বুধবার বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ। 

প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন।

এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনেও সরকারের পক্ষ থেকে এবিষয়ে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানান, 'আমরা আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুরোধ জানিয়েছিলাম। তাই আশাবাদী হওয়ার যৌক্তিক কারণ আছে। বৈঠক হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।'

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গত বছরের ৮ আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পরে এটিই হবে ড. ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম মুখোমুখি বৈঠক।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংককে যাবেন প্রধান উপদেষ্টা। 

বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো– বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

Related Topics

টপ নিউজ

বিমসটেক / ড. মুহাম্মদ ইউনূস / নরেন্দ্র মোদি / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসলামী ব্যাংকের এমডির বৈঠক, কক্ষে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]