Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
শ্রমিকদের পাওনা পরিশোধে তিন কারখানাকে সরকারের সোয়া ১২ কোটি টাকা সহায়তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2025, 07:15 pm
Last modified: 27 March, 2025, 07:14 pm

Related News

  • অ্যালামনাইদের সহায়তায় গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে ২ হাজার কোটি টাকার তহবিল গড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য 
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • আগের শাসনামলের ১৩০০ প্রকল্প সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী
  • মুদিদোকানসহ ১৬ খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

শ্রমিকদের পাওনা পরিশোধে তিন কারখানাকে সরকারের সোয়া ১২ কোটি টাকা সহায়তা

রোজার ঈদে শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।
টিবিএস রিপোর্ট
27 March, 2025, 07:15 pm
Last modified: 27 March, 2025, 07:14 pm
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে তিনটি পোশাক কারখানাকে ১২ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দিয়েছে সরকার। আর শ্রমিক অসন্তোষ থাকা টিএনজেড কারখানার গাড়ি বিক্রি করে ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে।

রোজার ঈদে শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য রোয়ার ফ্যাশনের অনুকূলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে এক কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে। তবে এ উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবে না।

উপদেষ্টা জানান, গত ২৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক অসন্তোষ নিরসনে টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেডের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। এটা এর আগে বাংলাদেশে হয়েছে কি না, আমার জানা নেই। মালিক অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তা বাবদ ১১ কোটি টাকা ছাড় করেছে বলে জানান শ্রম উপদেষ্টা।

উপদেষ্টা জানান, স্টাইল ক্রাফট অ্যান্ড ইয়াংওয়ান বিডি লিমিটেডের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রতিষ্ঠানটির মালিক ও শ্রমিকদের নিয়ে শ্রম মন্ত্রণালয়ে সভায় পাওনা পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, যার যা পাওনা পেয়ে যাবেন। বাকিরা যারা না পান আজকে বা কালকে সকালে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব। প্রায় সবগুলো সমস্যাই সমাধান হয়ে গেছে। 

অসন্তোষ থাকা পোশাক কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের দেওয়া টাকা আটকে রেখেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক। এই টাকা পরিশোধ না করলে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন ধরে নিয়ে ব্যাংটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।

প্রিমিয়ার ব্যাংকের এমডির উদ্দেশ্য উপদেষ্টা বলেন, এই টাকাটা আপনাকে ছাড় করতে হবে। আপনি যদি টাকা ছাড় না করেন, আপনি এর দায়-দায়িত্ব নেবেন। ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন। এখন লোন অ্যাডজাস্টের কোনো সুযোগ নেই। এই টাকাটা আমরা সরকারিভাবে বের করে দিয়েছি। টাকা লোন দিয়েছেন তখন মনে ছিল না, এই টাকা শ্রমিকদের টাকা।

তিনি আরও বলেন, শ্রমিকদের কাছেই টাকা দেবেন, যদি টাকা না দেন আপনিও আছেন আমিও আছি। যদি বেঁচে থাকি ব্যাংক, শাখা, ব্যবস্থাপনা পরিচালক ও ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা 

শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রম উপদেষ্টা।

তিনি বলেন, রোয়ার ফ্যাশন নামক প্রতিষ্ঠানের অনুকূলে তাদের শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য এক কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক (সাইফুজ্জামান শিখর) পলাতক আছে। তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমি পলাতক মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পদক্ষেপ নেওয়ার জন্য সচিবকে বলেছি। যদি সে দেশে না থাকে, ক্রিমিনাল অফেন্সের জন্য ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। ইতিমধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পাওনা পরিশোধ / সহায়তা / সরকার / শ্রম উপদেষ্টা / ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • অ্যালামনাইদের সহায়তায় গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে ২ হাজার কোটি টাকার তহবিল গড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য 
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • আগের শাসনামলের ১৩০০ প্রকল্প সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী
  • মুদিদোকানসহ ১৬ খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]