Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২টি পোশাক ও টেক্সটাইল কারখানা, ঈদের বোনাস বাকি ৭২৩টির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2025, 12:50 pm
Last modified: 27 March, 2025, 01:32 pm

Related News

  • চীনের রপ্তানি হ্রাস ও সোর্সিং পরিবর্তনে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২টি পোশাক ও টেক্সটাইল কারখানা, ঈদের বোনাস বাকি ৭২৩টির

জানুয়ারি বা তার আগের সময়ের বেতন বকেয়া রয়েছে আরও ৩০টি কারখানায়।
টিবিএস রিপোর্ট
27 March, 2025, 12:50 pm
Last modified: 27 March, 2025, 01:32 pm
ফাইল ছবি: টিবিএস

তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের অধীনে থাকা ১২২টি কারখানা এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করতে পারেনি বলে জানিয়েছে শিল্প পুলিশ। এছাড়া ঈদের বোনাস দেয়নি ৭২৩টি কারখানা। 

প্রতিবেদনে জানানো হয়, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজার অধীন মোট ২ হাজার ৮৯০টি চালু কারখানার মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ২ হাজার ৭৬৮টি প্রতিষ্ঠান ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে।

এছাড়া, জানুয়ারি বা তার আগের সময়ের বেতন বকেয়া রয়েছে আরও ৩০টি কারখানায়। আর মার্চ মাসের জন্য ৪২২টি কারখানা শ্রমিকদের অর্ধেক বেতন অগ্রিম পরিশোধ করেছে।

শ্রম আইন অনুযায়ী, শ্রমিকদের বেতন পরবর্তী মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো কিছু কারখানা এই নিয়ম মানতে পারেনি।

বিজিএমইএ-এর প্রশাসক মো. আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের চেষ্টা করছি। এজন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে যাতে রপ্তানিকারকদের বকেয়া নগদ প্রণোদনা মঞ্জুর করা হয় এবং মন্ত্রণালয় ইতোমধ্যে ২ হাজার ২৫০ কোটি টাকা মঞ্জুর করেছে।

'শ্রমিকদের ঈদ বোনাস ও মজুরি পরিশোধে আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন কারখানাগুলোর জন্য তহবিল ছাড়ের জন্য আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গেও কথা বলেছি', যোগ করেন তিনি। 

ঈদুল ফিতরের বোনাস পরিশোধের বিষয়ে শিল্প পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ২ হাজার ১৬৭টি কারখানা ইতোমধ্যে বোনাস পরিশোধ করেছে। তবে এখনও ৭২৩টি কারখানা তা পরিশোধ করতে পারেনি, যা মোট কারখানার ২৫ শতাংশ।

অন্যদিকে, পাটকল ও অন্যান্য শিল্প কারখানা মিলিয়ে দেশের মোট ৯ হাজার ৬৯৫টি কারখানার মধ্যে ঈদুল ফিতরের বোনাস পরিশোধ করেছে ৬ হাজার ৬৭৩টি প্রতিষ্ঠান। মার্চ মাসের বেতন পরিশোধ করেছে ১ হাজার ৮৩৫টি কারখানা। তবে এখনও ৭ হাজার ৮৬০টি কারখানায় মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে, যা মোট কারখানার ৮১ দশমিক শূন্য ৭ শতাংশ।

শ্রমিকদের বোনাস ও বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে রাজি করাতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সহায়তা করছেন বলে জানান মো. আনোয়ার। 

তিনি বলেন, নগদ প্রণোদনার টাকা আটকে আছে এমন তিনটি কারখানার তহবিল আজকে সকালে ছাড়াতে পেরেছি।

আনোয়ার হোসেন জানান, এক বছর আগে বন্ধ হয়ে গেছে এমন তিন কারখানার শ্রমিকরা তাদের বকেয়ার দাবিতে আন্দোলন করছেন। 'অবস্থা ও মানবিক দিক বিবেচনায় তাদের জন্যও তহবিলের ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা', বলেন তিনি।  

এদিকে, শ্রমিকদের বকেয়া বেতন, সুবিধা এবং ক্ষতিপূরণ পরিশোধে ব্যর্থ হওয়ায় সরকার ১২টি পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের বিদেশে যাওয়ার অনুমতি নেই।

এদের মধ্যে রয়েছে, ডির্ড গ্রুপের তিনটি কারখানা, মাহমুদ গ্রুপের দুটি, টিএনজেড গ্রুপের চারটি, স্টাইলক্রাফট লিমিটেড, ইয়াংওয়ান (বিডি) লিমিটেড এবং রোর ফ্যাশনস। তবে, মাহমুদ গ্রুপের মালিক ছাড়া অন্য কারখানার মালিকরা ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন।

মাহমুদ গ্রুপের ডিএমডি রফি মাহমুদ বলেন, 'আমাদের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৮ কোটি টাকা প্রয়োজন।'

তিনি জানান, একটি ব্যাংক সাড়ে ৫ কোটি টাকা দিতে সম্মত হয়েছে, অন্য একটি ব্যাংক নগদ প্রণোদনার বিপরীতে আড়াই কোটি টাকা দেবে বলে জানিয়েছে। 

নিষেধাজ্ঞা আরোপ হলেও তার দেশত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ পেলে আগামী ছয় মাসের মধ্যে আমরা ব্যবসা স্থিতিশীল করতে পারব।

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক কারখানা / টেক্সটাইল খাত / ঈদের বোনাস / বেতন / বকেয়া মজুরি / তৈরি পোশাক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • চীনের রপ্তানি হ্রাস ও সোর্সিং পরিবর্তনে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]