Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নোয়াখালীতে হামলার শিকার হওয়ার অভিযোগ এনসিপি’র আব্দুল হান্নান মাসুদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 11:00 pm
Last modified: 24 March, 2025, 11:05 pm

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

নোয়াখালীতে হামলার শিকার হওয়ার অভিযোগ এনসিপি’র আব্দুল হান্নান মাসুদের

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়ক অবরোধ করেন এনসিপির কর্মী-সমর্থকেরা।
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 11:00 pm
Last modified: 24 March, 2025, 11:05 pm
ছবি: আবদুল হান্নান মাসউদ/ফেসবুক

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

হান্নান মাসউদের দাবি, স্থানীয় 'বিএনপি-নামধারী কয়েকজনের' নেতৃত্বে ওই হামলা হয়। এতে এনসিপির পাঁচ-ছয়জন কর্মী আহত হন।

তিনি গণমাধ্যমকে বলেন, 'আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে এসে আমাদের মিটিংয়ে ঢুকে পড়ে এবং হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।'

হান্নান মাসউদ আরও বলেন, 'হামলার সঙ্গে জড়িত চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি।'

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক পোস্টে দাবি করা হয়, 'নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা।'

পোস্টটিতে আরও বলা হয়, 'এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০+ নেতাকর্মী গুরুতর আহত'

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়ক অবরোধ করেন এনসিপির কর্মী-সমর্থকেরা।

অবস্থান কর্মসূচিতে থাকা হান্নান মাসউদের প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ সাংবাদিকদের বলেন, শনিবার এনসিপি নেতা হান্নান মাসউদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ায় আসেন। সোমবার বিকেলে তিনি জাহাজমারা বাজারে যান এবং ইফতারের পর সন্ধ্যায় পথসভায় বক্তব্য দেন।

মোহাম্মদ ইউছুফের অভিযোগ, 'পশ্চিম দিক থেকে আসা বিএনপি-নামধারী একদল লোক মিছিল নিয়ে অতর্কিতে পথসভায় বাধা দেয় এবং হামলা চালায়। এতে মো. তুহিনসহ অন্তত পাঁচজন আহত হন।'

তিনি আরও বলেন, 'হামলাকারীরা হান্নান মাসউদের ওপর হামলার চেষ্টা করে। তবে উপস্থিত জনতা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।'

এরপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এনসিপির নেতা–কর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নোয়াখালীর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, 'হান্নান মাসউদের পথসভায় হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

আব্দুল হান্নান মাসুদ / হান্নান মাসউদ / এনসিপি / হামলার অভিযোগ / জাতীয় নাগরিক কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]