Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কক্সবাজারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ

নুপা আলম
14 March, 2025, 02:35 pm
Last modified: 16 March, 2025, 03:49 pm

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

কক্সবাজারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা।
নুপা আলম
14 March, 2025, 02:35 pm
Last modified: 16 March, 2025, 03:49 pm
শুক্রবার দুপুর ১২ টা ৫০ মিনিটে একটি বিশেষ বিমানে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। ছবি: টিবিএস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প সফরে কক্সবাজার পৌঁছেছেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি বিশেষ বিমানে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তার সঙ্গে আরও ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীনসহ অন্যান্যরা।

বিমান থেকে নেমে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে সম্প্রসারণ ও বর্ধিতকরণের কাজ পরিদর্শন করেন।

বিমানবন্দর পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন বিয়াম ফাউন্ডেশনে যান। সেখান থেকে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

ছবি: টিবিএস

মতবিনিময় সভা শেষে প্রধান উপদেষ্টার খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

এদিকে বিমানে করে কক্সবাজার পৌঁছার পর দুপুর ১টা ১০ মিনিটে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাড়িতে করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দিয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কক্সবাজারে পৌঁছার পর ১টা ১০ মিনিটে সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি ২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছান।

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: টিবিএস

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব একটি ওয়াচ টাওয়ারে উঠে আশ্রয়শিবিরের বর্তমান চিত্র পর্যবেক্ষণ করবেন। তারপর সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হবে। 

তিনি আরও বলেন, "জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সেবা কার্যক্রমের হালচাল তুলে ধরবেন। বিশেষ করে, খাদ্য সহায়তা কমে আসা এবং খাদ্য সংকট তৈরি হওয়ার বিষয়টি বলা হবে।"

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: টিবিএস

এছাড়া পরিদর্শনকালে জাতিসংঘের মহাসচিব বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৮) একটি লার্নিং সেন্টার, ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপির সেবা ও ত্রাণ বিতরণকেন্দ্রে যাবেন। পাশাপাশি পৃথক তিনটি বৈঠকে রোহিঙ্গা কমিউনিটির নেতা, তরুণ ও নারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এরপর জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় ক্যাম্প-২০ এক্সটেনশন হেলিপ্যাড এলাকায় লক্ষাধিক রোহিঙ্গাদের জন্য প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। ইতিমধ্যে সেখানে ইফতারের আয়োজন শেষ হয়েছে।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / জাতিসংঘ / মহাসচিব / অ্যান্তোনিও গুতেরেস / কক্সবাজার / রোহিঙ্গা ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]