Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
ধানমন্ডিতে ফুড কার্ট চালানো সেই শিক্ষার্থী ছাড়া পেলেও বন্ধু এখনও পুলিশের হেফাজতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2025, 01:05 pm
Last modified: 13 March, 2025, 01:09 pm

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে

ধানমন্ডিতে ফুড কার্ট চালানো সেই শিক্ষার্থী ছাড়া পেলেও বন্ধু এখনও পুলিশের হেফাজতে

মুচলেকায় দেওয়ার মাধ্যমে তিনি ছাড়া পেয়েছেন বলে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
13 March, 2025, 01:05 pm
Last modified: 13 March, 2025, 01:09 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ধানমন্ডিতে ফুড কার্ট চালানো তরুণ মহিউদ্দিনকে গতকাল (১২ মার্চ) রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ।

মুচলেকায় দেওয়ার মাধ্যমে তিনি ছাড়া পেয়েছেন বলে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। 

তবে মহিউদ্দিন ছাড়া পেলেও তাকে সাহায্য করতে আসা তার বন্ধু সাফিয়ান শরীফ আলফাজ এখনও পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "গত রাতে একজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সকালে যিনি জামিন পেয়েছিলেন, তিনি এসে তার বন্ধুকে মুক্ত করার চেষ্টা করেন। এরপর দুজনকেই পুলিশের রমনা বিভাগের ডিসি অফিসে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট আটক থাকা ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।"

এর আগে, গতকাল বুধবার ধানমণ্ডিতে ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মহিউদ্দিনের একটি ফুড কার্ট উচ্ছেদ করা হলে তিনি প্রতিবাদ করেন।

তার দাবি, পরিবারকে সহযোগিতা করতে তিনি এই দোকান পরিচালনা করছেন। কাউকে অসুবিধা না করে এমন সৎকাজও কেন তিনি করতে পারবেন না? 

উপস্থিত গণমাধ্যমের সামনে এমন বক্তব্য দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়েই পুলিশ তাকে আটক করে টেনেহিঁচড়ে ভ্যানে ওঠায়।

এ ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "আমি কলেজ গ্র্যাজুয়েট হয়েও জীবিকা নির্বাহের জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আপনি কি আমাকে চাকরি দিতে পারবেন? তাহলে কেন আমার একমাত্র আয় রোজগারের মাধ্যম ধ্বংস করলেন?"

এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

পরে মহিউদ্দিনকে ছাড়িয়ে আনতে গতরাতেই ধানমণ্ডি থানায় যান তার স্বজনরা।

কিন্তু ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক হওয়ায় মহিউদ্দিনকে পুলিশ মুক্তি দিতে অপারগতা জানায়। পরে বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নজরে আসলে তারা মহিউদ্দিনের মুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। 

পরে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুচলেকা গ্রহণের মাধ্যমে মহিউদ্দিনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেন।

Related Topics

টপ নিউজ

আটক / মুচলেকা / ফুড কার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]