Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
বরিশালের ১৬ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2025, 05:35 pm
Last modified: 08 March, 2025, 05:56 pm

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮
  • ‘লক্ষণ খুব ভালো নয়’: চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে জামায়াত আমির
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

বরিশালের ১৬ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী দাবি করেন, আজ সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে চেকপোস্টে হামলা হয়। তারা বাসে উঠে শ্রমিক ও যাত্রীদের মারধর করেন।
টিবিএস রিপোর্ট
08 March, 2025, 05:35 pm
Last modified: 08 March, 2025, 05:56 pm
ছবি: টিবিএস

বাসশ্রমিকদের ওপর থ্রি-হুইলার চালকদের হামলার প্রতিবাদ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকাকে গ্রেফতারের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের ১৬টি রুটের বাস চলাচল।

আজ শনিবার (৮ মার্চ) দুপুরে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করে রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী দাবি করেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতি চেকপোস্ট পরিচালনা করে। আজ সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে চেকপোস্টে হামলা হয়। তারা বাসে উঠে শ্রমিক ও যাত্রীদের মারধর করেন।

আজ সন্ধ্যার মধ্যে মেহেদী হাসান খোকাকে গ্রেফতার করা না হলে দক্ষিণাঞ্চলে বাস চলাচল করবে না বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, আমাদের কর্মসূচিতে বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন সংহতি জানিয়েছে। এতে ১৬টি রুটে বাস চলাচল বন্ধ আছে।

এ বিষয়ে সিএনজি-থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে সিএনজিচালক আনিসুর রহমান বলেন, বাস মালিক ও শ্রমিকদের কারণে আমরা সড়কে যাত্রী পরিবহন করতে পারি না। বরিশাল থেকে কোনো যাত্রী নিয়ে রওনা হলে গাড়ি থামিয়ে সিএনজি-মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে দেন বাস শ্রমিকেরা।

তিনি দাবি করেন, খয়রাবাদ ব্রিজের ঢালে এবং ঝালকাঠি রুটে ষাটপাকিয়া এলাকায় এভাবে চেকপোস্ট বসায় বাস শ্রমিকেরা। শুধু এই দুই জায়গাতেই নয়, জেলা উপজেলায়ও তারা চেকপোস্ট বসায়।

আরেক সিএনজিচালক ইব্রাহিম খলিল দাবি করেন, আজ সিএনজির যাত্রী নামিয়ে বাসে নিয়ে যেতে চেয়েছিল বাসশ্রমিকেরা। এতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা হয়। 

এদিকে সকালে খয়রাবাত সেতুর ঢালে বাস ও সিএনজি শ্রমিকদের মারামারি থমাতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বরিশাল / বাস / ধর্মঘট / হামলা / সিএনজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮
  • ‘লক্ষণ খুব ভালো নয়’: চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে জামায়াত আমির
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]