Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বাজারে কমেছে মুরগির দাম, সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2025, 08:25 pm
Last modified: 07 March, 2025, 08:28 pm

Related News

  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা
  • দেশি মুরগির বাজারসংযোগ নিশ্চিত হলে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি: বিশেষজ্ঞরা
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • সাভারের চামড়া শিল্প নগরীতে ৪ ঘণ্টায় এলো ২৫ হাজার চামড়া, দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের আক্ষেপ

বাজারে কমেছে মুরগির দাম, সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে

প্রায় এক মাস ধরে সয়াবিন তেলের সরবরাহ সংকট থাকলে তা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। 
টিবিএস রিপোর্ট
07 March, 2025, 08:25 pm
Last modified: 07 March, 2025, 08:28 pm
ফাইল ছবি: টিবিএস

রমজানের প্রথম সপ্তাহে অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। রাজধানীর খুচরা বাজারে মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা কমেছে। এছাড়া, রোজার শুরুতে লেবু, বেগুন ও শশার দাম বাড়তি থাকলেও এখন কিছুটা কমে এসেছে। তবে, বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে।

এদিকে, প্রায় এক মাস ধরে সয়াবিন তেলের সরবরাহ সংকট থাকলে তা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রোজা শুরুর কারণে গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়ে ২১০-২২০ টাকায় উঠেছিল। তবে তা কমে এখন ১৯০-২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০-২৯০ টাকা প্রতিকেজি। কেজিতে প্রায় ২০-৩০ টাকা কমেছে। ফার্মের বাদামি ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১২০-১৩০ টাকায়।

এদিকে, রোজায় বাড়তি চাহিদা থাকায় শুরুতে লেবু, বেগুন ও শশার দাম অস্বাভাবিক বেড়ে যায়। তবে তা এখন কিছটা কমে এসেছে। বর্তমানে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০-৯০ টাকায়। আর শশা বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতিকেজি। যদিও গত সপ্তাহে লেবুর হালি, বেগুন ও শশার কেজি ১০০ টাকার বেশি উঠেছিল।

তবে সবজির দাম কেজিতে ৫-১০ টাকা করে বেড়েছে। বর্তমানে প্রতি কেজি করলা ৬০-৮০ এবং ঢেঁঢ়স ৬০-৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, পেপে, চিচিঙ্গাসহ অন্যান্য সবজি কেনা যাচ্ছে ৪০-৬০ টাকার মধ্যে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে। টমেটোর কেজি কেনা যাচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা দরে।

শাহজাদপুরের সবজি বিক্রেতা আব্দুল খালেক বলেন, 'রোজার প্রথম দুইদিন লেবু, বেগুন আর শশার দাম বেশি ছিল। তখন মানুষ বেশি কিনে। এ কারণে সাপ্লাই কমে গেছিল। আমরাও বেশি দামে কিনে আনছি। তবে এখন কিছুটা দাম কমতির দিকে। অন্যান্য সবজি আগের মতোই দাম আছে।'

এদিকে সপ্তাহের ব্যবধানে পেয়াজের দাম কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। গত সপ্তাহে এ দাম ছিল ৪০-৫০ টাকা। আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।

রোজার শুরুতে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল তাও এখন অনেকটা কমে এসেছে। বেশিরভাগ দোকানে পর্যাপ্ত সয়াবিন তেল রয়েছে। গত দুই-একদিনে সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কারওয়ান বাজারের পাইকারী বিক্রেতা মামুন হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'গত পরশু থেকে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। এখন এভেইলেবল। কোন সংকট নেই। নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।'

যদিও মহল্লার দোকানগুলোতে স্বাভাবিক না হলেও আগের চেয়ে সরবরাহ অনেক বেড়েছে। শাহজাদপুরের মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, মাঝখানে কিছুদিন তো বোতল সয়াবিন তেল একেবারেই দেয়নি। কিন্তু এখন দিচ্ছে। আগের মতো পুরোপুরি না হলেও সংকট নাই এখন।

এদিকে, বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১১০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

দাম / মুরগি / সয়াবিন তেল / রমজান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা
  • দেশি মুরগির বাজারসংযোগ নিশ্চিত হলে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি: বিশেষজ্ঞরা
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • সাভারের চামড়া শিল্প নগরীতে ৪ ঘণ্টায় এলো ২৫ হাজার চামড়া, দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের আক্ষেপ

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]