Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
‘বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহস জোগায়’: নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বৃদ্ধির নিন্দা ফখরুলের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2025, 05:35 pm
Last modified: 07 March, 2025, 05:39 pm

Related News

  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল

‘বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহস জোগায়’: নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বৃদ্ধির নিন্দা ফখরুলের

আজ শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ‘নারী শিক্ষার্থী, শ্রমিক ও পেশাজীবীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে ইভটিজিং, যৌন নিপীড়ন ও সহিংসতাসহ হয়রানির শিকার হচ্ছেন। ধর্ষণ ও হত্যার ঘটনাও বাড়ছে।’
টিবিএস রিপোর্ট
07 March, 2025, 05:35 pm
Last modified: 07 March, 2025, 05:39 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নারীর প্রতি সহিংসতা ও হয়রানির ঘটনা বেড়ে যাওয়ার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, 'নারী শিক্ষার্থী, শ্রমিক ও পেশাজীবীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে ইভটিজিং, যৌন নিপীড়ন ও সহিংসতাসহ হয়রানির শিকার হচ্ছেন। ধর্ষণ ও হত্যার ঘটনাও বাড়ছে।'

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কঠোর শাসন ও ন্যায়বিচারের অভাবে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের সাহস জুগিয়েছে, যা নারীদের বিরুদ্ধে আরও সহিংসতার সৃষ্টি করছে।'

মির্জা ফখরুল বলেন, 'আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাস্তাঘাটে, শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের প্রতি হয়রানি বেড়ে যাচ্ছে, যা একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। এসব ঘটনা বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে।'

তিনি আরও বলেন, 'নারীর মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা একটি সাংবিধানিক অধিকার। নারীর প্রতি সহিংসতাসহ চলমান অরাজকতায় দেশের মানুষ গভীরভাবে উদ্বিগ্ন।'

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 'দেশের উন্নয়ন ও অগ্রগতিতে পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। এমনকি বিদেশেও বাংলাদেশের নারীরা তাদের অর্জনের মাধ্যমে সম্মান বয়ে আনছেন।'

সবাইকে দায়িত্বশীল আচরণ ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে এবং দেশে শান্তি ফিরিয়ে আনতে নারীর প্রতি সহিংসতা ও অন্যান্য নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / নারী / সহিংসতা / বিচারহীনতার সংস্কৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]