ওষুধ শিল্পের ১৭ কাঁচামাল আমদানিতে নতুন করে রেয়াতি সুবিধা, এপিআইতে শুল্ক প্রত্যাহার
দেশীয় ওষুধ শিল্পের রপ্তানি সক্ষমতা বাড়াতে নতুন করে ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্ক শূন্য করার প্রস্তাব আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিদ্যমান রেয়াতি সুবিধার প্রজ্ঞাপনে এসব মৌলিক কাঁচামাল যুক্ত করে আমদানি শুল্ক শূন্য শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একই সঙ্গে, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট (এপিআই) উৎপাদন বাড়াতে নতুন করে আরও ৫১টি কাঁচামাল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে এপিআই উৎপাদন জোরদার করার মাধ্যমে আমদানি-নির্ভরতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এছাড়া দেশীয় ফার্মাসিউটিক্যালস শিল্পকে শক্তিশালী করতে ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদনে ব্যবহৃত নতুন ৯টি কাঁচামাল আমদানিতে শুল্ক ও ভ্যাট শূন্য করার প্রস্তাব আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।
