Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ঋণ খারাপ হওয়ার আগেই প্রভিশন রাখা নিয়ে উদ্বেগ, কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চাইল বিএবি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 03:00 pm
Last modified: 09 March, 2026, 03:47 pm

Related News

  • ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • দুর্বল ব্যাংককে আর্থিক সহায়তা দেওয়ার আগে লুট হওয়া অর্থ উদ্ধারের দাবি বিএবি’র
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

ঋণ খারাপ হওয়ার আগেই প্রভিশন রাখা নিয়ে উদ্বেগ, কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চাইল বিএবি

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 03:00 pm
Last modified: 09 March, 2026, 03:47 pm
ছবি: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিরা। বৈঠকে গভর্নর ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অন্যদিকে বিএবির পক্ষ থেকে বলা হয়, যেসব ব্যাংক মূলধন ও প্রভিশন ঘাটতিতে রয়েছে, তাদের কর্মকর্তাদের বোনাস দেওয়ার জন্য বিশেষ ছাড় ও আইএফআরএস-৯ অনুযায়ী ঋণ খারাপ হওয়ার আগে প্রভিশনিং করতে হলে ব্যাংকের ওপর চাপ তৈরি হবে বলে জানিয়েছেন উদ্যেক্তা পরিচালকরা। বৈঠকে উপস্থিত থাকা একজন টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক

গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, কোনো ব্যাংক যদি আর্থিক লোকসান বা মূলধন ঘাটতির মধ্যে থাকে, তবে তারা কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে পারবে না। 

বৈঠকে থাকা ওই কর্মকর্তা টিবিএসকে বলেন, গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বজায় রাখা এবং ব্যাংকগুলোর ওপর তদারকি আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন 

বিএবির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ব্যাংকের চ্যালেঞ্জ ভিন্ন ভিন্ন। বর্তমান নিয়মে প্রভিশন বা মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর কর্মকর্তাদের বোনাস ও অন্যান্য সুবিধা প্রদানে যে কড়াকড়ি রয়েছে, তা শিথিল করার দাবি জানায় সংগঠনটি। তাদের মতে, সংকটে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করাতে হলে ব্যাংক কর্মকর্তাদের উৎসাহিত রাখা প্রয়োজন, তাই তাদের সুবিধা বন্ধ করা ঠিক হবে না।

দেশের ব্যাংকিং খাতে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদনের মান আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রত্যাশিত ঋণ ক্ষতি (ইসিএল) পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুযায়ী এখন থেকে কোনো ঋণ খারাপ হওয়ার আগেই সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করে ব্যাংকগুলোকে প্রভিশন সংরক্ষণ করতে হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই ব্যবস্থা চালু হবে ২০২৮ সাল থেকে।

এমন সার্কুলারের পরিপ্রেক্ষিতে বিএবি গভর্নরকে জানায়, কেন্দ্রীয় ব্যাংক নীতি পলিসির আওতায় ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ১০ বছরের দীর্ঘ সময়সীমা ও গ্রেস পিরিয়ড দেওয়ার পর আবার সেই ঋণের বিপরীতে নতুন করে প্রভিশন রাখা অনেক ব্যাংকের জন্যই কঠিন হয়ে পরবে। বিশেষ করে আইএফআরএস-৯ অনুযায়ী প্রভিশন করা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না বলে তারা মনে করে।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ব্যাংক কোম্পানি আইনে স্বতন্ত্র পরিচালকের ক্ষেত্রে যে পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএবি চেয়ারম্যান। সামনে এই বিষয়ে পরিবর্তন আনতে গেলে স্টেকহোল্ডার বা অংশীজনদের সঙ্গে আরও আলোচনার প্রস্তাব দেন তিনি।

বৈঠকে উপস্থিত একজন চেয়ারম্যান টিবিএসকে জানান, 'আমরা ইতমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি চিঠি দিয়েছি। সেখানে আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরেছি।' 

তিনি বলেন, 'বেসরকারি ব্যাংকগুলোতে উদ্যোক্তাদের অংশগ্রহণ বা ড্রাইভ থাকা জরুরি। তাই স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর মালিকানা ও পরিচালনা কাঠামোর ভারসাম্য রক্ষা করা দরকার।'

গভর্নরের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার সাংবাদিকেদের বলেন, 'বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নিয়মিত ইন্টারঅ্যাকশন হলে পলিসিগুলো সঠিকভাবে নেওয়া যাবে। আর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে গ্যাপ তৈরি করলে সঠিকভাবে পলিসি নেওয়া সম্ভব হবে না। দুর্বল ব্যাংকগুলোকে রক্ষা করতে বলা হয়েছে। বেসরকারি ব্যাংকের মনোভাব নিয়ে গভর্নর যথেষ্ট পজিটিভ বলে মনে হয়।'

আইএফআরএস-৯ অনুযায়ী ব্যাংকগুলোকে এখন আগাম প্রভিশন সংরক্ষণ করতে হবে; তাতে ব্যাংকের ওপর কেমন প্রভাব পড়বে—এমন প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান বলেন, 'এটা মাত্র সার্কুলার দেওয়া হয়েছে, যা ২০২৮ সাল থেকে কার্যকর করা হবে। এটা নিয়ে আমরা কাজ করছি যে কীভাবে প্রভিশন সংরক্ষন করা যায়। আন্তর্জাতিকভাবে এ নীতিই অনুসরণ করা হয়, যা নতুন কিছু না। তবে বাংলাদেশের সাপেক্ষে ওটা কতটুকু কার্যকর করা যায়, সেটা দেখার বিষয় । কারণ আমাদের যে অবকাঠামো অবস্থা, সেটা তো বাইরের দেশের মতো না।'

Related Topics

টপ নিউজ

প্রভিশন / প্রভিশনিং / ব্যাংকিং / বিএবি / নিরাপত্তা সঞ্চিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • দুর্বল ব্যাংককে আর্থিক সহায়তা দেওয়ার আগে লুট হওয়া অর্থ উদ্ধারের দাবি বিএবি’র
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]