Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ব্যবসায়ীদের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার আহ্বান, আমদানির জন্য ডলারের নিশ্চয়তা দিলেন গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 September, 2025, 09:45 am
Last modified: 23 September, 2025, 09:43 am

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

ব্যবসায়ীদের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার আহ্বান, আমদানির জন্য ডলারের নিশ্চয়তা দিলেন গভর্নর

টিবিএস রিপোর্ট
23 September, 2025, 09:45 am
Last modified: 23 September, 2025, 09:43 am
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের আমদানি ঋণপত্র (এলসি) খোলার জন্য পর্যাপ্ত ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। একইসঙ্গে দাম স্থিতিশীল রাখতে বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল (২২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে বসুন্ধরা, স্কয়ার, টি কে গ্রুপ, প্রাণ-আরএফএল, স্বপ্ন, মেঘনা, নাবিল গ্রুপসহ দেশের প্রধান ২০ শিল্পগোষ্ঠীর নেতাদের সঙ্গে এক বৈঠকে গভর্নর এই আহ্বান জানান। 

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান টিবিএসকে বলেন, গভর্নর ব্যবসায়ীদের জানিয়েছেন—এখন আর কোনো আমদানিতে শর্ত নেই, ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার রয়েছে। আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে শুরু হতে যাওয়া রমজান উপলক্ষে বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, 'গভর্নর ব্যবসায়ীদের বলেছেন—আপনারা চাহিদা অনুযায়ী আমদানি করতে পারবেন। তবে এলসি বিল নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। দেরিতে পরিশোধ করলে ব্যাংকগুলোর জন্য সংকট তৈরি হয়, পাশাপাশি বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে দেশের ক্রেডিট রেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে।'

বৈঠকে উপস্থিত থাকা এক ব্যবসায়ী নাম প্রকাশের না শর্তে টিবিএসকে বলেন, 'ব্যবসায়ীরা গভর্নরের কাছে দুটি দাবি তুলেছেন—আমদানি মনিটরিং সিস্টেমের জটিলতা তুলে দেওয়া এবং গ্রাহকের এলসি ঋণের ক্ষেত্রে সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট (একক গ্রাহকের ঋণসীমা) শিথিল করা।

'গভর্নর এ বিষয়ে বলেন, আমদানি এলসি মনিটরিং ব্যবস্থা ব্যবসায়ীদের জন্যই ভালো। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মূল্য পর্যবেক্ষণ করা হয়, যাতে বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং না হয়। আর সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট শিথিল করতে হলে ব্যাংকগুলোর মূলধন বাড়াতে হবে। এজন্য উদ্যোক্তাদের নতুন করে মূলধন বিনিয়োগ করতে হবে।'

বৈঠক শেষে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, 'দেশের বর্তমান ভোগ্যপণ্যের মজুত, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ জটিলতা নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর চান, আমদানি বাড়লেও যেন মূল্যস্ফীতি না বাড়ে। এজন্য বাজার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা তিনি জানিয়েছেন।'

নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন বলেন, 'বৈঠকে এলসি জটিলতা, ভোগ্যপণ্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে গভর্নর যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।'

এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, 'ডলারের বাজার দীর্ঘদিন ধরেই স্থিতিশীল। বর্তমানে ডলারের ঘাটতি নেই। এখন বাংলাদেশ ব্যাংক চায় রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামানো এবং একই সঙ্গে পণ্যের সরবরাহ নিশ্চিত করা।'

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা পণ্যের সরবরাহ ব্যাহত হলে সম্ভব হবে না। 'এজন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে, যাতে বাজার পরিস্থিতি ও সমস্যাগুলো বোঝা যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে।'

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে ডলার সংকট নেই। 'বরং কেন্দ্রীয় ব্যাংক এখন বাজার থেকে ডলার কিনছে।'

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য আমদানি / আমদানি / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]