Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 September, 2025, 02:20 pm
Last modified: 08 September, 2025, 02:24 pm

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  

আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান

দুর্নীতি সূচকের মতো হয়রানিকে রাষ্ট্রীয় ব্যাধি হিসেবে চিহ্নিত করার পরামর্শও দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
টিবিএস রিপোর্ট
08 September, 2025, 02:20 pm
Last modified: 08 September, 2025, 02:24 pm
ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত “বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআই-এর ভূমিকা” শীর্ষক অনুষ্ঠান। ছবি: টিবিএস

২০২৫ সালের পরিবর্তনের বাংলাদেশে অর্থনীতির প্রবৃদ্ধির চাকা সচল রাখতে নতুন গ্রোথ ড্রাইভার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, আরএমজি রপ্তানি করছে, সেটা তো আছেই, নতুন নতুন খাত খুঁজে বের করতে হবে। ফার্মাসিউটিক্যাল, কৃষি, তথ্যপ্রযুক্তি ও চামড়ার খাতের অনেক সম্ভাবনা রয়েছে, সেগুলোকে গুরুত্ব দিতে হবে।'

সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত "বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআই-এর ভূমিকা" শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া, দুর্নীতি সূচকের মতো হয়রানিকে রাষ্ট্রীয় ব্যাধি হিসেবে চিহ্নিত করার পরামর্শ দেন।

অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। 

তিনি উল্লেখ করেন, 'চীন থেকে আমেরিকার আমদানি সরছে, আর আমেরিকান কোম্পানিগুলো বিকল্প বাজার খুঁজছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ রাজনৈতিকভাবে নিরপেক্ষ দেশ হিসেবে একটি সম্ভাবনাময় গন্তব্য হতে পারে।'

বাণিজ্য যুদ্ধে সুযোগ কাজে লাগাতে প্রতিযোগিতামূলক ক্ষমতা, বাণিজ্য সুবিধা, পণ্যের বৈচিত্র্য এবং শাসনব্যবস্থা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ শিল্প ও বাণিজ্য সংগঠনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল্লাহ চৌধুরি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে এফবিসিসিআই কার্যত অকার্যকর ছিল এবং সংগঠনটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে পারেনি। গণঅভ্যুত্থানের পর সংগঠনটির নেতৃত্বে একজন সাবেক আমলাকে বসানো হয়েছে, যার ব্যবসা-বাণিজ্য নিয়ে অভিজ্ঞতা নেই।

তিনি ব্যবসায়ীদের বর্তমান অবস্থা 'এতিমের মতো' আখ্যা দিয়ে বলেন, 'আমরা কার কাছে যাব, কোথায় যাব, কী করব বুঝতে পারছি না। হঠাৎ করে বন্দরের শুল্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে, নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা।'

সংগঠনের সাবেক নেতা আব্দুল হকও যুদ্ধের প্রভাব ও করণীয় নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

বিগত সময়ে এফবিসিসিআই-এর ভূমিকা নিয়েও সমালোচনা করেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, ব্যবসায়ীরা গ্যাস, বিদ্যুৎসহ নানান সমস্যায় থাকলেও এফবিসিসিআই কোনো ভূমিকা রাখতে পারছে না। 

এসময় একটা কার্যকর ট্রেড বডির ভূমিকা রাখতে ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন দাবি করেন। বিবিএফ-এর পক্ষ থেকে আব্দুল হকের নেতৃত্বে এফবিসিসিআই-এর নির্বাচনে প্যানেলে অংশ নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা / হোসেন জিল্লুর রহমান / রপ্তানি / আরএমজি / বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) / ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]