Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
ভারত, চীনের ওপর বেশি শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ার আশা বাংলাদেশের চামড়া খাতের

অর্থনীতি

রফিকুল ইসলাম
29 August, 2025, 03:50 pm
Last modified: 29 August, 2025, 03:49 pm

Related News

  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

ভারত, চীনের ওপর বেশি শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ার আশা বাংলাদেশের চামড়া খাতের

বাংলাদেশের শুল্ক ২০ শতাংশ, চীন ও ভারতের শুল্ক যথাক্রমে ৩০ শতাংশ ও ৫০ শতাংশ। গত অর্থবছরে চামড়া ও ফুটওয়্যার রপ্তানি থেকে বাংলাদেশের আয় বেড়েছে ১৪.৪৫ শতাংশ। কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে নতুন অর্ডার পেতে শুরু করেছে।
রফিকুল ইসলাম
29 August, 2025, 03:50 pm
Last modified: 29 August, 2025, 03:49 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রমবর্ধমান চামড়াজাত পণ্য ও ফুতওয়্যার (পাদুকা) খাত যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সুযোগ দেখতে পাচ্ছে। কারণ, প্রতিযোগী দেশ চীন ও ভারতের ওপর তুলনামূলক উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানান রপ্তানিকারকরা ।

আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি পণ্যের ওপর মার্কিন পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনতে পেরেছে। অন্যদিকে, ভারত ও চীনের ওপর এখনও যথাক্রমে প্রায় ৫০ শতাংশ ও ৩০ শতাংশ চড়া শুল্ক বলবত রয়েছে। 

চামড়া খাতসংশ্লিষ্টরা বলছেন, এই শুল্ক সুবিধার কারণে ইতিমধ্যে বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের ক্রেতাদের থেকে চামড়া ও চামড়াজাত পণ্যের বাড়তি অর্ডার পেতে শুরু করেছে।

তবে তারা সতর্ক করে এ-ও বলেন, বিনিয়োগের পরিবেশ, অবকাঠামো ও ইউটিলিটি সরবরাহে নানা সমস্যা রয়েছে। এসব দুর্বলতার ফলে এই সুযোগকে কাজে লাগানোর ক্ষেত্রে দেশের সক্ষমতাকে সীমিত করে ফেলতে পারে। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চামড়া ও ফুটওয়্যার রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ১.৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৪.৪৫ শতাংশ বেশি।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকে এসেছে ৩৯৭.৫ মিলিয়ন ডলার, যা এই খাতের মোট রপ্তানির প্রায় ২০-২৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে।

লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছে। কারণ বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে চলে আসবে, যা বিনিয়োগ তৈরি টানবে।

'তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। বাড়তি চাহিদা পেলে তা নেওয়ার সক্ষমতা দেশের চামড়া শিল্প খাতের উদ্যোক্তাদের রয়েছে,' টিবিএসকে বলেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রে রপ্তানিতে বেশ ওঠানামা দেখা গেছে। অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে রপ্তানি যথাক্রমে ৬৪ শতাংশ ও ৪৯ শতাংশ বাড়লেও পরবর্তী দুই বছরে তা যথাক্রমে ২২ শতাংশ ও ২০ শতাংশ কমে যায়।

নাজমুল হাসান দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু বাধার কথা তুলে ধরেন, যার মধ্যে অন্যতম হলো অনির্ভরযোগ্য ইউটিলিটি।

'বাংলাদেশে নতুন কারখানা স্থাপনে বড় সংকট হচ্ছে ইউটিলিটি। গ্যাস-বিদ্যুতের যথাযথ জোগান দেওয়া সম্ভব হয় না। বিদ্যুৎ কখনও থাকে, আবার থাকে না। গ্যাসেরও পর্যাপ্ত জোগান নেই। ফলে দেশের সব শিল্প খাতই ইউটিলিটি সমস্যায় ভুগছে,' বলেন তিনি।

নাজমুল যোগাযোগ ব্যবস্থার চ্যালেঞ্জের কথাও উল্লেখ করে বলেন, 'কোনো বিদেশি উদ্যোক্তা বিনিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সফর করতে চাইলে যোগাযোগ ব্যবস্থা—যানজট ও রাস্তার— চিত্র দেখে আগ্রহ হারিয়ে ফেলেন। সফর করে যাওয়ার পর আর যোগাযোগ করেন না কিংবা বিনিয়োগ করবে না বলে জানিয়ে দেন। ফলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাড়াতে হলে সামগ্রিক পরিস্থিতির উন্নতি করতে হবে, বিদেশি বিনিয়োগবান্ধব করতে হবে।' 

দেশের প্রথম সারির জুতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাও মনে করেন বিদেশী বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার ঘাটতি রয়েছে। এই সক্ষমতার উন্নতি কিংবা বিনিয়োগবান্ধব পরিস্থিতি তৈরী করতে না পারলে প্রতিযোগী দেশসমূহে বিনিয়োগ চলে যাবে।" 

অন্যান্য রপ্তানিকারকরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান পরিবেশে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে অনাগ্রহী।

দেশের প্রথম সারির জুতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের একজন শীর্ষ কর্মকর্তাও বলেন, বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার ঘাটতি রয়েছে। এই সক্ষমতার উন্নতি কিংবা বিনিয়োগবান্ধব পরিস্থিতি তৈরি করতে না পারলে প্রতিযোগী দেশগুলোতে বিনিয়োগ চলে যেতে পারে।

তবে কিছু রপ্তানিকারক এর মধ্যেই সুবিধা পেতে শুরু করেছেন।

ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান বলেন, 'ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির ফলে বাংলাদেশের জুতা শিল্পের জন্য সুবিধা-অসুবিধা দুটোই হয়েছে। বাংলাদেশের তুলনায় চীন ও ভারতের শুল্ক হার বেশি হওয়ায় ওই দুই দেশ থেকে বাংলাদেশে অর্ডার শিফট হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড চীন থেকে এ ধরনের কিছু অর্ডার পেয়েছে; আগামীতে আরও অর্ডার পাইপলাইনে রয়েছে।'

তিনি সতর্ক করে বলেন, সময়মতো পণ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 'মার্কিন শুল্ক নীতির সুফল কাজে লাগাতে হলে সরকারি সেবা সংস্থাগুলো, বিশেষ করে কাস্টমসকে আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। তা না হলে অর্ডার হয়তো পাওয়া যাবে, কিন্তু নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি দিতে না পারলে বিপুল লোকসান গুনতে হবে।' 

সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এমন আরও অন্তত পাঁচটি কোম্পানির কর্মকর্তারাও টিবিএসকে জানান, শুল্ক পরিবর্তনের কারণে তারা চাহিদা বাড়ার আশা করছেন।

নারীদের জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান আকিজ ফুটওয়্যার লিমিটেড জানায়, গত বছর তাদের ১০০ কোটি টাকা টার্নওভারের প্রায় ৬০ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

নাম না প্রকাশের শর্তে কোম্পানিটির একজন কর্মকর্তা বলেন, 'যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আগের কিছু অর্ডার আঁটকে ছিল, তা ডেলিভারি করা হয়েছে। নতুন নতুন অর্ডারও পাচ্ছি আমরা।'

Related Topics

টপ নিউজ

চামড়া / চামড়া খাত / ফুটওয়্যার / মার্কিন শুল্ক / রপ্তানি খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]