Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
এপ্রিল-জুন প্রান্তিকে বাটার লোকসান ৯.৬৪ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 July, 2025, 09:00 pm
Last modified: 30 July, 2025, 09:36 pm

Related News

  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • জুলাই-মার্চ সময়ে আইসিবির সমন্বিত লোকসান ৫৮৮ কোটি টাকা

এপ্রিল-জুন প্রান্তিকে বাটার লোকসান ৯.৬৪ কোটি টাকা

দ্বিতীয় প্রান্তিকে বাটার রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকায়।
টিবিএস রিপোর্ট
30 July, 2025, 09:00 pm
Last modified: 30 July, 2025, 09:36 pm
বাটা-র লোগো

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৯ কোটি ৬৪ লাখ টাকা লোকসান করেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

আজ বুধবার (৩০ জুলাই) কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক বিবরণীতে বলা হয়েছে, প্রান্তিক শেষে প্রতি শেয়ারে লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ৫ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি ১৮ কোটি ৭৮ লাখ টাকা মুনাফা করেছিল, যেখানে প্রতি শেয়ারে আয় ছিল ১৩ টাকা ৭৩ পয়সা।

বাটার দ্বিতীয় প্রান্তিকের রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকায়।

আর এবছরের প্রথম ছয় মাসে রাজস্ব ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১৪ কোটি ৬৬ লাখ টাকায়। একইসঙ্গে নিট মুনাফা ২৭ শতাংশ কমে হয়েছে ২৭ কোটি ১৮ লাখ টাকা। জুন ২০২৫ শেষে বাটার প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা।

বাটা তাদের বিবৃতিতে জানিয়েছে, "অস্বাভাবিক কিছু পরিস্থিতির" কারণে কোম্পানির রাজস্ব ও মুনাফা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।

বাটা তাদের বিবৃতিতে জানিয়েছে, "অস্বাভাবিক কিছু পরিস্থিতির" কারণে কোম্পানির রাজস্ব ও মুনাফা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।

২০২৫ সালের প্রথমার্ধে বাটা বাংলাদেশ একদিকে যেমন বাণিজ্যিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে, একইসাথে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়। বছরের শুরুতেই, প্রথম প্রান্তিকে, ঈদ মৌসুমের কারণে ইতিবাচকভাবে এ বছর শুরু করে বাটা বাংলাদেশ। এ সময় প্রতিষ্ঠানটি সুপরিকল্পিত বিপণন কার্যক্রম পরিচালনা করে এবং বাজারে নতুন পণ্য নিয়ে আসে। এক্ষেত্রে, ক্রেতাদের ইতিবাচক সাড়া এবং ব্যয় নিয়ন্ত্রণের কারণে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য মুনাফা অর্জনে সক্ষম হয়।

তবে দ্বিতীয় প্রান্তিকে অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় বাধা তৈরি হয়। দেশের কয়েকটি আউটলেটে ভাঙচুরের ঘটনায় ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়, এবং এর প্রভাব গিয়ে পড়ে আর্থিক ফলাফলেও। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও অংশীজনদের সাথে সুসম্পর্কের কারণে বাটা বাংলাদেশ টেকসই কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়। এ সময়েও বাটা ব্যবসায়িক পুনরুদ্ধার ও ক্রেতা সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে।

এ বিষয়ে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জি বলেন, "ঈদুল আজহার সময় ক্রেতাদের কাছ থেকে আমরা যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। দেশজুড়ে ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সাথে আমাদের দীর্ঘমেয়াদি সম্পর্ক ও আস্থাই এর প্রমাণ।"

Related Topics

টপ নিউজ

বাটা সু / লোকসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • জুলাই-মার্চ সময়ে আইসিবির সমন্বিত লোকসান ৫৮৮ কোটি টাকা

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]