Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
যুক্তরাষ্ট্রের শুল্ক এখনও চূড়ান্ত নয়, 'ওয়ান-টু-ওয়ান' আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 July, 2025, 02:25 pm
Last modified: 08 July, 2025, 02:42 pm

Related News

  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাষ্ট্রের ১৫% শুল্কের পর আপাতত আলোচনা নয়, অপেক্ষা ও পর্যবেক্ষণ করবে বাংলাদেশ
  • ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, রায় মার্কিন সুপ্রিম কোর্টের
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের শুল্ক এখনও চূড়ান্ত নয়, 'ওয়ান-টু-ওয়ান' আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে: অর্থ উপদেষ্টা

চিঠিতে যেসব শর্ত উল্লেখ করা হয়েছে, সেগুলো পূরণ করা সম্ভব কি না—জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’
টিবিএস রিপোর্ট
08 July, 2025, 02:25 pm
Last modified: 08 July, 2025, 02:42 pm
স্কেচ: টিবিএস

যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 'ওয়ান-টু-ওয়ান' [একক] আলোচনার মাধ্যমেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। এ লক্ষ্যে আগামীকাল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দল বৈঠক করবে। 

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ওখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আগে থেকেই আছেন, তিনি তিন দিন আগে গেছেন। আজই আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল যাচ্ছে। ৮ তারিখে বৈঠক নির্ধারিত আছে। তাদের সময় অনুযায়ী সেই বৈঠক হবে আগামীকাল ভোরে। ওই বৈঠকের পরই বোঝা যাবে কী হতে পারে। কারণ, এখনো যেটা বলা হচ্ছে, সেটা পুরোপুরি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।

শুল্ক আরোপের বিষয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি ইতোমধ্যে ইস্যু হয়ে গেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট চিঠি দিয়েছেন। তবে এটি একক আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। যদি চূড়ান্ত হতো, তাহলে ৩৫ শতাংশ শুল্কের চিঠি আগেই পাঠানো হতো। এটি আবার ১৪টি দেশের জন্য একসাথে বলা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে আলাদা আলোচনা হবে, সেজন্যই ইউএসটিআরের সঙ্গে বৈঠক। এখনো চূড়ান্ত কিছু নয়। 

ভিয়েতনাম ২৬ শতাংশ শুল্ক কমাতে পারলেও বাংলাদেশ কেন মাত্র ২ শতাংশ ছাড় পেল—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এটা ঠিক যে আমাদের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ বিলিয়ন ডলার। অথচ ভিয়েতনামের ঘাটতি ১২৫ বিলিয়ন ডলার। সেখান থেকে তারা ছাড় দিয়েছে। কিন্তু আমাদের মতো দেশের এত কম ঘাটতি, সেখানে এত উচ্চ শুল্ক আরোপের যৌক্তিকতা নেই। আমরা সেজন্যই যুক্তি তুলে ধরছি। আলোচনাও মোটামুটি ইতিবাচক। মনে হয় ৬ তারিখে একটি বৈঠক হয়েছে, সেটিও ভালোই ছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিছু দেশকে একযোগে শুল্কের আওতায় এনেছে। চীনের ক্ষেত্রে তারা আলাদাভাবে আলোচনা করছে। চীনের জন্য ভিন্ন ব্যবস্থা। কিন্তু আমাদের মতো আরও ১৩টি দেশকে একই তালিকায় রাখা হয়েছে। এখন আমরা আলাদা করে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে চাই।

চিঠিতে যেসব শর্ত উল্লেখ করা হয়েছে, সেগুলো পূরণ করা সম্ভব কি না—জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, 'এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।'

Related Topics

টপ নিউজ

শুল্ক আরোপ / যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ / শুল্ক আলোচনা / রেসিপ্রোকাল ট্যারিফ / অর্থ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাষ্ট্রের ১৫% শুল্কের পর আপাতত আলোচনা নয়, অপেক্ষা ও পর্যবেক্ষণ করবে বাংলাদেশ
  • ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, রায় মার্কিন সুপ্রিম কোর্টের
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]