Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
আজকের মধ্যে এনবিআর অচলাবস্থার অবসান দাবি ব্যবসায়ীদের; দৈনিক ‘২,৫০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত’ হচ্ছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 02:45 pm
Last modified: 28 June, 2025, 02:58 pm

Related News

  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

আজকের মধ্যে এনবিআর অচলাবস্থার অবসান দাবি ব্যবসায়ীদের; দৈনিক ‘২,৫০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত’ হচ্ছে

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 02:45 pm
Last modified: 28 June, 2025, 02:58 pm

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনের কারণে প্রতিদিন ২,৫০০ কোটি টাকার আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে উল্লেখ করে চলমান অচলাবস্থা নিরসনে আজ শনিবারের (২৮ জুন) মধ্যে আলোচনা করে এর সমাধান চেয়েছেন ব্যবসায়ী নেতারা। 

আজ রাজধানীতে একটি হোটেলে এনবিআরের বর্তমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

আন্দোলনের কারণে চলমান অচলাবস্থায় উদ্বেগ জানিয়ে ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, 'সরকার চলমান অচলাবস্থার কারণে যে সংকট তৈরি হয়েছে, তার সঠিক গুরুত্ব বুঝছে না। [আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে] এই মিটিং মঙ্গলবার ডাকা হয়েছে কেন, আজই আলোচনা করে এর সমাধান হতে হবে।'

এনবিআর কর্মকর্তাদের 'কমপ্লিট শাটডাউনের' কারণে প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার সমপরিমাণ আমদানি ও রপ্তানি ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি

বিজিএমইএ সভাপতি বলেন, চলমান স্থানীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা চাপে আছেন। নতুন করে এনবিআরের অচলাবস্থার কারণে তাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। 'এই সিদ্ধান্ত আত্মঘাতী এ থেকে ফিরে আসা উচিত,' বলেন তিনি।

ব্যবসায়ী নেতারা আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের আজকের মধ্যে আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানান। 

লিখিত বক্তব্যে বাংলাদেশ চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, 'সমস্যা নিরসনে মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ—অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলোচনায় বসা জরুরি।'

এ সময় তিনি আন্দোলনরত কর্মকর্তাদের কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। 

ইন্টারন্যাশনাল চেম্বার অভ কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, 'যেকোনো দেশের সরকারের সঙ্গে বেসরকারি খাতের মিথস্ক্রিয়া (ইন্টারেকশন) অতীব জরুরি। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে এ বেসরকারি খাতের সংলাপ কিংবা ইন্টারেকশন স্তিমিত।'

এনবিআর শাটডাউনের কারণে আমদানি-রপ্তানির ক্ষতির বিষয়টি উল্লেখ করে লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, 'স্থানীয় ও আন্তর্জাতিক বাজার আমাদের জন্য, বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না। যুদ্ধ ছাড়া কোন দেশের কাস্টমস বন্ধ থাকে, এটা আমাদের জানা নেই।'

তিনি আরও বলেন, 'এনবিআরে অনেক সৎ অফিসার আছেন। বর্তমান সংস্কারের ফলে তাদের ভবিষ্যৎ কী হবে, সেটি বলার অধিকার তাদের আছে। আমরা এনবিআরের সংস্কার চাই। তবে এনবিআরের অফিসারদের ভবিষ্যৎ কী, সে বিষয়টিও সরকারকে বিবেচনায় নিতে হবে।'

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার, ফেডারেশন অভ বাংলাদেশ চেম্বারস অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ।

উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। কেবল আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম সচল আছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সব কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসেও সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহ-সভাপতি মির্জা আশিক রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কমপ্লিট শাটডাউন'-এর কারণে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে সব কার্যক্রম বন্ধ রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে এনবিআরের চলমান অচলাবস্থা নিরসনে মঙ্গলবারে বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার।

আজ তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা আলোচনায় বসতে চাই, মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে প্রস্তুত।'

তবে এখনও বৈঠকের জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া যায়নি বলেও জানান তিনি। বলেন, 'আমাদের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে এনবিআরের ১৬ জন সদস্য অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছেন।'

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে আজ পূর্বঘোষিত পূর্ণ কর্মবিরতি এবং 'মার্চ টু এনবিআর' কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এ মাসের শুরু থেকে আন্দোলনরত কর্মকর্তারা কর, ভ্যাট ও শুল্ক কার্যালয়গুলোতে কর্মবিরতি, অনশন ও মানববন্ধন করে আসছেন। ফলে এসব সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত ১২ মে সরকারের এক অধ্যাদেশ জারির পর এই আন্দোলন শুরু হয়। ওই অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতিনির্ধারণ বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার।

Related Topics

টপ নিউজ

এনবিআর / রাজস্ব বোর্ড / ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]