Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বাজেট: আবাসনে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে—তবে কর হতে পারে ৫ গুণ

অর্থনীতি

রিয়াদ হোসেন
27 May, 2025, 10:00 am
Last modified: 27 May, 2025, 10:05 am

Related News

  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • বিএনপির সংসদীয় দলের সভায় ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন ও ১২০ দিনের পরিকল্পনা উপস্থাপন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার   
  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে

বাজেট: আবাসনে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে—তবে কর হতে পারে ৫ গুণ

এ খাতে বিনিয়োগের মাধ্যমে টাকা সাদা করা হলে ওই অর্থের উৎস সম্পর্কে যেকোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও থাকবে।  
রিয়াদ হোসেন
27 May, 2025, 10:00 am
Last modified: 27 May, 2025, 10:05 am

আগামী বাজেটে আবাসন খাতে বিদ্যমান কালো টাকা বিনিয়োগের সুযোগ  থাকলেও তার জন্য বড় আকারের কর গুণতে হতে পারে, যার পরিমাণ হতে পারে বর্তমানের চেয়ে পাঁচগুণ পর্যন্ত বেশি। 

আগামী ২ জুন অর্থ উপদেষ্টা আগামী জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। সেখানে তিনি এই কর বৃদ্ধির প্রস্তাব দেবেন বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। এ পদক্ষেপের লক্ষ্য রিয়েল এস্টেটে কালো টাকার ব্যবহার নিরুৎসাহিত করা এবং করের হারকে বাজারমূল্যের কাছাকাছি আনা।

এ খাতে বিনিয়োগের মাধ্যমে টাকা সাদা করা হলে ওই অর্থের উৎস সম্পর্কে যেকোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও থাকবে।  

এছাড়া অপ্রদর্শিত সম্পদ ট্যাক্স ডিপার্টমেন্টের হাতে ধরা পড়লে স্বাভাবিক করের বাইরে জরিমানা বিদ্যমান হারের চেয়ে বাড়তে পারে। 

বর্তমানে রাজধানী ঢাকাসহ যেসব এলাকায় জমির দলিলমূল্যের চেয়ে প্রকৃত লেনদেন মূল্য অনেক বেশি, সেখানে এই হার পাঁচগুণ এবং যেসব এলাকায় এই ব্যবধান কম, সেখানে তিনগুণ কর বাড়ানো হতে পারে। 

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বেশ কিছু সুযোগ বাতিল করা হয়েছে। 'এই সুযোগ রাখা হলেও তাতে এমন বিধিনিষেধ আসবে যে, তাতে অপ্রদর্শিত অর্থের মালিকরা উৎসাহ হারাবেন।'

তিনি আরও বলেন, আসন্ন এবারের বাজেটে প্রতি বর্গমিটারের পরিবর্তে প্রতি বর্গফুট হিসাবে কর হিসাব করার বিধান আসতে পারে। 

রিয়েল এস্টেট ডেভেলপারদের বিরোধিতা

তবে সরকারের এমন উদ্যোগের বিরোধিতা করছেন আবাসন খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, এটি করা হলে ইতিমধ্যে ধুঁকতে থাকা রিয়েল এস্টেট খাত মুখ থুবড়ে পড়বে। 

বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) সহসভাপতি এম এ আউয়াল টিবিএসকে বলেন, 'ঢালাওভাবে কর বাড়ানো হলে এবং শর্ত কঠোর করা হলে আবাসন খাত একদম মুখ থুবড়ে পড়বে। এত টাকা কর দিয়ে কেউ অ্যাপার্টমেন্ট কিনতে চাইবেন না।'

তিনি আরও বলেন, 'আবাসন খাত আর শেয়ারবাজারে যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ না থাকে, এই টাকা অতীতের মতো দেশের বাইরে পাচার হয়ে যাবে।'

বর্তমান করহার

বর্তমানে গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকাসহ ঢাকার অভিজাত এলাকাগুলোতে ২০০ বর্গমিটারের বেশি অ্যাপার্টমেন্ট ক্রয়ে মূল্য যা-ই হোক, প্রতি বর্গমিটারের জন্য ৬ হাজার টাকা নির্ধারিত কর দিতে হয়। আর ২০০ বর্গমিটারের কম আয়তনের অ্যাপার্টমেন্ট হলে প্রতি বর্গমিটারের জন্য কর ৪ হাজার টাকা। 

 মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয়নগর, ওয়ারী, সেগুনবাগিচা, নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অপ্রদর্শিত অর্থের ক্ষেত্রে ২০০ বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাটের কর বর্গমিটারপ্রতি ৩ হাজার টাকা ও বড় ফ্ল্যাটের কর প্রতি বর্গমিটারে ৩ হাজার ৫০০ টাকা। 

এসব এলাকার কর পাঁচগুণ বাড়তে পারে বলে জানান কর্মকর্তারা।

এর বাইরে অন্যান্য এলাকার কর বর্তমানে প্রতি বর্গমিটারের জন্য ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা; এগুলোর কর বাড়তে পারে তিনগুণ। 

ধরা যাক, গুলশান এলাকায় কেউ ২০০ বর্গমিটার আয়তনের অ্যাপার্টমেন্ট কিনবেন কালো টাকা বিনিয়োগের মাধ্যমে। তাহলে বর্তমান হিসাবে কর আসবে ৮ লাখ টাকা। পাঁচগুণ বাড়ানো হলে কর দিতে হবে ৪০ লাখ টাকা। 

এর কারণ ব্যাখ্যা করে এনবিআরের ওই কর্মকর্তা বলেন, 'আমরা হিসাব করে দেখেছি, বর্তমান ব্যবস্থায় দলিলমূ্ল্য বিবেচনায় গুলশানের মতো এলাকায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে কর হয় মাত্র ৮ শতাংশ। আর যদি বাজারমূল্য হিসাব করা হয়, তাহলে আলোচ্য ব্যক্তির ক্ষেত্রে প্রকৃত করহার আরও অনেক কম। অথচ একজন নিয়মিত করদাতা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কর দেন।'

কার্যকর করহার এখনও কম

গত বাজেটের পর সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক হিসাবে জানায়, এলাকাভিত্তিক আবাসন খাতে কালো টাকা বিনিয়োগে যে কর ধরা হয়, তাতে গড় কার্যকর করহার (ইফেক্টিভ ট্যাক্স রেট) হয় মাত্র ২.৩৮ শতাংশ। 

সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, 'বর্তমানের তুলনায় যদি কর পাঁচগুণ বাড়েও, তা-ও বাজারমূল্য বিবেচনায় ইফেক্টিভ ট্যাক্স রেট ১০ শতাংশের কাছে থাকবে, যা অনেক কম। ফলে যারা টাকা আবাসন খাতে বিনিয়োগ করে সাদা করবেন, তারা নিয়মিত করদাতাদের চেয়ে বেশি সুবিধাই পাবেন।' 

'যদিও কর বাড়ানো ভালো উদ্যোগ, তবে এই সুবিধা থাকাই উচিত নয়,' বলেন তিনি। 

২০২২-২৩ অর্থবছরে সরকার অ্যাপার্টমেন্টসহ বিভিন্ন খাতে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয়, ইনডেমনিটিসহ। এর ফলে ওই বছর ২০ হাজার কোটি টাকার বেশি কালো টাকা সাদা হয়। খাত সংশ্লিষ্টরা বলছেন, এর বেশিরভাগই হয়েছে আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে। 

তবে ২০২৩-২৪ অর্থবছরে আবাসন খাতে কী পরিমাণ টাকা বিনিয়োগ হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এনবিআর বা রিহ্যাবের কাছ থেকে পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

বাজেট / কালো টাকা / কর / এনবিআর / অপ্রদর্শিত সম্পদ / আবাসন / রিয়েল এস্টেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • বিএনপির সংসদীয় দলের সভায় ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন ও ১২০ দিনের পরিকল্পনা উপস্থাপন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার   
  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]