Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞা তিন মাস স্থগিত করতে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে সরকারকে চিঠি বিকেএমইএর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 May, 2025, 10:30 am
Last modified: 23 May, 2025, 10:30 am

Related News

  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞা তিন মাস স্থগিত করতে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে সরকারকে চিঠি বিকেএমইএর

টিবিএস রিপোর্ট
23 May, 2025, 10:30 am
Last modified: 23 May, 2025, 10:30 am
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। ইলাস্ট্রেশন: টিবিএস

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারত সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেটি কমপক্ষে তিন মাস স্থগিত করার উদ্যোগ নিতে সরকারের কূটনৈতিক হস্তক্ষেপের অনুরোধ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন(বিকেএমইএ)। 

২১ মে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে দেওয়া এক চিঠিতে এই অনুরোধ করেছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। যেসব পণ্য রপ্তানির প্রক্রিয়ায় রয়েছে, সেগুলোকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার ব্যবস্থা করতেও সরকারকে অনুরোধ করেছেন তিনি।

হাতেম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'স্থলবন্দরে আটকে থাকা পণ্য, রপ্তানির জন্য কারখানায় উৎপাদন হতে থাকা পণ্য এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সমস্যা সমাধানে ব্যবসাযীরা কূটনৈতিক হস্তক্ষেপ আশা করছেন।' 

'ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে ন্যূনতম তিন মাসের সময় নেওয়া গেলে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক ক্ষতি থেকে বাঁচবেন,' বলেন তিনি।

১৭ মে ভারতের ডিরেক্টোরেট জেনারেল অভ ফরেন ট্রেড এক আদেশে জানায়, ভারতের আমদানিকারকরা বাংলাদেশ থেকে সব ধরনের তৈরি পোশাকসহ মোট ছয় ধরনের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবে না। 

তবে ভারতের কলকাতা ও মুম্বাইয়ের নভশেভা সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে।

ভারত সরকারের এই আকস্মিক সিদ্ধান্তের পর বাংলাদেশের রপ্তানিকারকরা বেশ সমস্যায় পড়েছেন। অনেক রপ্তানিকারকের সীমান্তে স্থলবন্দরে পৌঁছে যাওয়া পণ্য এখন ফেরত আনতে হচ্ছে। আবার অনেকের রপ্তানির জন্য প্রস্তুত করা পণ্য রপ্তানি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ভারতে রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দর দিয়ে রপ্তানি হবে ধরে রপ্তানির সময় ও পণ্যের দাম নির্ধারণ হয়ে থাকে। 

ভারতের এই সিদ্ধান্তের পরে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ১৮ মে একটি জরুরি সভা ডাকে। ২০ মে আরেকটি সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। উভয় বৈঠকে পরিস্থতি বিশ্লেষণ করে যথাযথ করণীয় নির্ধারণের সুপারিশ ওঠে। ওই দুটি বৈঠকে উপস্থিত স্টেকহোল্ডাররা জোরালোভাবে সুপারিশ করেন, বাংলাদেশ সরকার যেন ভারতের সংশ্লিষ্ট সচিব পর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেন।

বৈঠকের পরে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া হবে না। ভারতের সঙ্গে সচিব পর্যায়ে বাংলাদেশের একটি ফোরাম রয়েছে। ওই ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। ইতিমধ্যে ফোরামের বৈঠকের প্রস্তাব দিয়ে গত সপ্তাহে একটি চিঠি পাঠানো হয়েছে।

বাণিজ্য সচিবকে দেওয়া চিঠিতে হাতেম বলেছেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থলবন্দর গুরুত্বপূর্ণ। স্থলবন্দরের মাধ্যমে রপ্তানিতে পরিবহনে সময় কম লাগে। সমুদ্রবন্দরের তুলনায় খরচও অনেক কম। বাংলাদেশ থেকে ভারতে মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই স্থলবন্দর দিয়ে হয়। গত ১০ মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ১২ হাজার ৮১১ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যার মধ্যে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য ছিল তৈরি পোশাক। 

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমান নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। অনেক পণ্য বর্তমানে স্থলবন্দরে আটকে আছে এবং নতুন অর্ডারের উৎপাদনও চলছে। অনেক আমদানি ঋণপত্রও (এলসি) খোলা ও প্রতিশ্রুত হয়েছে। নিষেধাজ্ঞার ফলে এসব বাতিল, আর্থিক ক্ষতি এবং দীর্ঘমেয়াদি সুনামহানি হতে পারে।

Related Topics

টপ নিউজ

বিকেএমইএ / স্থলবন্দর দিয়ে আমদানি / ভারত-বাংলাদেশ / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]