Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
চীনা বিনিয়োগকারীদের টানতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ৪,০৫৬ কোটি টাকার ফাস্ট-ট্র্যাক প্রকল্প

অর্থনীতি

আবুল কাশেম
01 May, 2025, 01:35 pm
Last modified: 01 May, 2025, 01:35 pm

Related News

  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান

চীনা বিনিয়োগকারীদের টানতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ৪,০৫৬ কোটি টাকার ফাস্ট-ট্র্যাক প্রকল্প

এর মধ্যে ২২১.১৮ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ১৩৬ কোটি টাকা) প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট হিসেবে চীনের সরকার থেকে আসার কথা রয়েছে। প্রকল্প ব্যয়ের বাকি ১ হাজার ৯২০ কোটি টাকা ১ শতাংশ সুদে সরকার থেকে অর্থায়নের প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বেজা। 
আবুল কাশেম
01 May, 2025, 01:35 pm
Last modified: 01 May, 2025, 01:35 pm
ছবি: টিবিএস

চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য একটি ফাস্ট-ট্র্যাক প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা। প্রকল্পটির ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৪ হাজার ৫৬ কোটি টাকা।

এর মধ্যে ২২১.১৮ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ১৩৬ কোটি টাকা) প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট হিসেবে চীনের সরকার থেকে আসার কথা রয়েছে।

প্রকল্প ব্যয়ের বাকি ১ হাজার ৯২০ কোটি টাকা ১ শতাংশ সুদে সরকার থেকে অর্থায়নের প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বেজা। 

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন টিবিএসকে বলেন, 'চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ ফাস্ট-ট্র্যাক করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। সরকারি যেসব অফিসের অনুমোদন নিতে হয়, সেগুলো আমরা খুব দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। আমরা নির্মাণকাজ শুরু করতে চাচ্ছি। 

'আর নির্মাণকাজ শুরু হয়ে গেলে চীনা বিনিয়োগকারীদের অনেক উদ্বেগ দূর হবে এবং তাদের বিনিয়োগ আগ্রহ বাড়বে।'

'সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিআইইজেড)' শীর্ষক প্রকল্পটির প্রস্তাব ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন পেয়েছে।

এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জাতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন শেষে জুলাই থেকে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। 

এই প্রকল্পের আওতায় জেটি নির্মাণ করা হবে এবং জেটি থেকে সিআইইজেডকে সংযুক্ত করে সড়ক নির্মাণ, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ (সিইটিপি) প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।  

চীন সরকারের প্রতিনিধিত্বকারী চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন জিটুজি ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৯ সালের জুন নাগাদ প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এছাড়া চীনা বিনিয়োগকারীদের জন্য চাঁদপুর জেলায় জিটুজি ভিত্তিতে আরও একটি অর্থনৈতিক অঞ্চল এবং ভোলা জেলায় একটি চীনা কোম্পানির জন্য আরেকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বেজা। 

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে কর্ণফুলী টানেল, সমুদ্রবন্দর ও বিমানবন্দরসহ কাছাকাছি বিদ্যমান অবকাঠামোগুলোকে ব্যবহার করে সিআইইজেডকে গুরুত্বপূর্ণ শিল্প ক্লাস্টার এবং বাংলাদেশের শিল্পায়নে ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা।

প্রস্তাবে বলা হয়েছে, চীনা স্টেকহোল্ডাররা মনে করেন, অর্থনৈতিক অঞ্চল স্থাপন করলে চীনা বিনিয়োগ বাড়বে, বাংলাদেশের বিভিন্ন শিল্পে প্রযুক্তিগত উন্নয়ন সহজতর হবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান হবে। এই অঞ্চলগুলোকে বৃহত্তর প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরীয় ফ্রেমওয়ার্কের মধ্যে শিল্প ক্লাস্টারিং ও আন্তঃসীমান্ত বাণিজ্যের মূল সহায়ক হিসেবেও দেখা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২.৬৭ বিলিয়ন ডলার। এর মধ্যে চীনের মূল ভূখণ্ড থেকে বিনিয়োগের পরিমাণ ১.৪১ বিলিয়ন ডলার ও হংকং থেকে বিনিয়োগের পরিমাণ ১.২৬ বিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

অর্থনৈতিক অঞ্চল / চীনা অর্থনৈতিক অঞ্চল / চীনা বিনিয়োগ / বিনিয়োগ / ফাস্ট ট্র্যাক প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]