Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
৩০ এপ্রিল পর্যন্ত প্রাইড গ্রুপের দুই কারখানায় লে-অফ ঘোষণা

অর্থনীতি

নোমান মাহমুদ, সাভার থেকে
06 April, 2025, 05:25 pm
Last modified: 06 April, 2025, 05:31 pm

Related News

  • সাভারে আল-মুসলিম গ্রুপের ৩ কারখানার ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই; প্রতিবাদে বিক্ষোভ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাভারে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলা 

৩০ এপ্রিল পর্যন্ত প্রাইড গ্রুপের দুই কারখানায় লে-অফ ঘোষণা

লে-অফের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠান দুটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও কম্পলায়েন্স) মনিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে বলেন, মূলত জ্বালানি সংকট, কিছু আর্থিক জটিলতা এবং কার্যাদেশ সংকটের কারণে কর্তৃপক্ষ কারখানা দুটিতে আংশিক এই লে-অফ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
নোমান মাহমুদ, সাভার থেকে
06 April, 2025, 05:25 pm
Last modified: 06 April, 2025, 05:31 pm
ছবি: নোমান মাহমুদ/ টিবিএস

ঢাকার সাভারের উলাইলে অবস্থিত প্রাইড গ্রুপের দুটি কারখানায় (আংশিক) আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানা দু'টি হলো– এইচ.আর টেক্সটাইল মিলস লিমিটেড এবং ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেড।

এর মধ্যে এইচ. আর টেক্সটাইল মিলস লিমিটেডের টেক্সটাইল বিভাগ, প্রশাসন (আংশিক) এবং নিরাপত্তা বিভাগ এবং ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেডের প্রশাসন (আংশিক) এবং নিরাপত্তা বিভাগ এই লে-অফের আওতামুক্ত থাকবে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) কারখানা দু'টির সামনে টানিয়ে দেওয়া কারখানা দুটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও কম্পলায়েন্স) মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এই লে-অফ ঘোষণা করা হয়।

লে-অফের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠান দুটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও কম্পলায়েন্স) মনিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, মূলত জ্বালানি সংকট, কিছু আর্থিক জটিলতা এবং কার্যাদেশ সংকটের কারণে কর্তৃপক্ষ কারখানা দুটিতে আংশিক এই লে-অফ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও সমস্যাগুলো সমাধানে কর্তৃপক্ষ কাজ করছে এবং খুব শীঘ্রই সংকট কাটিয়ে প্রতিষ্ঠান দুটি পুরোদমে আবারও উৎপাদন কাজে ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঈদের আগে প্রতিষ্ঠান দুটির কর্মীদের সকল বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করে যথারীতি ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল বলেও জানান এই কর্মকর্তা।

নোটিশে জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল থেকে পরবর্তী ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মধ্যে এইচ.আর টেক্সটাইল মিলস লিমিটেডের টেক্সটাইল বিভাগ, প্রশাসন (আংশিক) ও নিরাপত্তা শাখা এবং ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেডের প্রশাসন (আংশিক) ও নিরাপত্তা শাখা ব্যাতিত গার্মেন্টস বিভাগের সকল শাখার কাজ বন্ধ থাকবে।

নোটিশে বলা হয়েছে, আকস্মিক অর্থনৈতিক বিপত্তি, তীব্র কাঁচামাল এবং জ্বালানি সংকট এবং কার্যাদেশের অভাবসহ মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত বহুবিধ কারণে এই লে-অফ ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ৩ মে থেকে যথারীতি কারখানায় উৎপাদন কার্যক্রম চালু হবে—- তবে সংকট অব্যাহত থাকলে এবং কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর শর্ত সাপেক্ষে কারখানা বন্ধ ও লে-অফের সময়সীমা বৃদ্ধি হতে পারে। কর্মীদের মার্চ-২০২৫ মাসের অবশিষ্ট সমুদয় বেতন-ভাতা নির্ধারিত সময়েই পরিশোধ করা হবে এবং যার যার ব্যাংক একাউন্টে যথারীতি তা প্রদান করা হবে।

তবে লে-অফ থাকাকালীন সময়ে কর্মীরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৬ ধারা অনুযায়ী সাপ্তাহিক বন্ধের দিন ব্যাতিত অন্যান্য দিনের জন্য মূল মজুরির ৫০ শতাংশ এবং ১০০ শতাংশ আবাসন ভাতা প্রাপ্ত হবেন বলেও নোটিশে জানানো হয়।

কারখানা সুত্র জানায়, মূলত কোভিড এবং পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে কারখানাটি কার্যাদেশ সংকটসহ আর্থিক চাপের মুখে পড়ে। পরবর্তীতে সমস্যাগুলো কিছুটা কাটিয়ে উঠতে পারলেও আর্থিক কিছু জটিলতা এবং কার্যাদেশ সংকটের কারনে বর্তমানে কিছুটা কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও জ্বালানী সংকট, বিশেষ করে গ্যাস ক্রাইসিস প্রতিষ্ঠানটির এই সংকটকে আরও গভীর করে তুলেছে।

 

Related Topics

টপ নিউজ

পোশাক শিল্প / সাভার / লে-অফ ঘোষণা / প্রাইড গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • সাভারে আল-মুসলিম গ্রুপের ৩ কারখানার ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই; প্রতিবাদে বিক্ষোভ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাভারে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলা 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]