Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সুনামগঞ্জে আটকে পড়া ২১ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করলো সেনাবাহিনী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2022, 11:30 am
Last modified: 19 June, 2022, 12:30 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

সুনামগঞ্জে আটকে পড়া ২১ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করলো সেনাবাহিনী

সুনামগঞ্জের ছাতক থেকে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিলেটে নিয়ে আসা হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 June, 2022, 11:30 am
Last modified: 19 June, 2022, 12:30 pm

বন্যা কবলিত সুনামগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীসহ অন্যদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

সুনামগঞ্জের ছাতক থেকে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিলেটে নিয়ে আসা হয়েছে বলে আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় আটকা পড়েন শিক্ষার্থীরা। পরে ১৭ জুন তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা প্রশাসন।  

শনিবার সকালে সিলেট হয়ে ঢাকায় ফেরার উদ্দেশে সুনামগঞ্জ পুলিশ লাইন থেকে সিলেটগামী একটি লঞ্চে ওঠেন তারা। তবে দেয়ারবাজার উপজেলায় প্রবল বৃষ্টির কারণে সুরমা নদীতে তাদের লঞ্চ নষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে তারা আটকা পড়েন। 

প্রতিকূল আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। কয়েক ঘণ্টার সমন্বিত প্রচেষ্টার পর রোববার ভোরে ছাতক এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নৌকা তাদেরকে উদ্ধার করে।

সুনামগঞ্জে অবিরাম বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে প্রায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েন। তারা সবাই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিলেন।  
 
Related Topics

টপ নিউজ

সিলেটের বন্যা / বন্যা / সিলেট / ঢাবি শিক্ষার্থী / উদ্ধার / সেনাবাহিনী / সুনামগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]