Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ব্যাট হাতে সেই ব্যর্থতার গল্পই লিখলো বাংলাদেশ

খেলা

শান্ত মাহমুদ, কলকাতা থেকে
31 October, 2023, 06:30 pm
Last modified: 31 October, 2023, 06:33 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

ব্যাট হাতে সেই ব্যর্থতার গল্পই লিখলো বাংলাদেশ

সাকিবদের ধারাপাতে নেই ঘুরে দাঁড়ানোর সমীকরণ, তাই নেই ভাগ্য বদলের গল্পও। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে যাওয়া দলটি পাকিস্তানের বিপক্ষেও ব্যাটিং করলো খুঁড়িয়ে খুঁড়িয়ে, মিললো অল্প পুঁজি। 
শান্ত মাহমুদ, কলকাতা থেকে
31 October, 2023, 06:30 pm
Last modified: 31 October, 2023, 06:33 pm

ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই খেলায় ক্ষণে ক্ষণে রং বদলায়। খাদের কিনার থেকে উঠে আসা দল লেখে বিজয়ের গল্প, ভালো অবস্থায় থেকেও নিকষ কালো অন্ধকারে পতিত হয় কোনো কোনো দল। বাংলাদেশই কেবল ব্যতিক্রম। তাদের ধারাপাতে নেই ঘুরে দাঁড়ানোর সমীকরণ, তাই নেই ভাগ্য বদলের গল্পও। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে যাওয়া দলটি পাকিস্তানের বিপক্ষেও ব্যাটিং করলো খুঁড়িয়ে খুঁড়িয়ে, মিললো অল্প পুঁজি। 

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিং করা বাংলাদেশ ৪৫.১ ওভারে ২০৪ রানেই অলআউট হয়ে গেছে। বাংলাদেশের চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন, বাকিরা যোগ দনে আসা-যাওয়ার মিছিলে। চরম ব্যর্থতার অধ্যায়েও হাফ সেঞ্চুরি তুলে নেন বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশের একমাত্র ধারাবাহিক ফারফর্মার মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন কুমার দাস ও অধিনায়ক সাকিব আল হাসান চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন। 

টানা পাঁচ ম্যাচ হারে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারেই ফিরে যান তানজিদ হাসান তামিম। তরুণ বাঁহাতি এই ওপেনারকে  ফিরিয়ে ওয়ানডেতে ১০০ উইকেট পূর্ণ করেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, যা ওয়ানডেতে পেসারদের মধ্যে দ্রুততম। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তানজিদ। বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচে দুই অঙ্কের রান করতে ব্যর্থ হলেন তিনি। 

শুরুতেই বাংলাদেশের ইনিংসে আঘাত হানা শাহিন আফ্রিদি নিজের পরের ওভারেও তোপ দাগেন, এবার তার শিকার নাজমুল হোসেন শান্ত। ফ্লিক করতে গিয়ে উসামা মীরের হাতে ধরা পড়েন ৩ বলে ৪ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৯ রান করার পর থেকে নিজের ছায়া হয়ে আছেন শান্ত। পরের ছয় ম্যাচে একবারও দুই অঙ্কের রান করতে পারেননি তিনি, রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন দুবার। 

অনেক সমালোচনার পর এই ম্যাচে মুশফিকুর রহিমের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা, এগিয়ে তাকে চার নম্বরে নামানো হয়। অভিজ্ঞ এই ব্যাটসম্যান অবশ্য এদিন টিকতে পারেননি, হারিস রউফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৮ বলে ৫ রান করেন তিনি। ২৩ রানেই তিন উইকেট হারানো দলের হাল ধরেন লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুর চাপ কাটিয়ে সাবলীল ব্যাটিং-ই করছিলেন এ দুজন। 

কিন্তু দলীয় সংগ্রহ ১০০ ছাড়িয়ে প্রতিপক্ষকে ক্যাচ অনুশীলন করিয়ে বিদায় নেন লিটন। এমন আউট যে সবার জন্যই হতাশার, লিটনের শারীরিক ভাষাই সেটা বলে দিচ্ছিল। আউট হওয়ার পর নিজেই যেন বিশ্ব করতে পারছিলেন না ডানহাতি এই ওপেনার। ২১তম ওভারে ইফতিখার আহমেদের করা পায়ের ওপরের ডেলিভারি ঘুরিয়ে খেলতে গিয়ে মিড উইকেটে আগা সালমানের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৬৪ বলে ৬টি চারে ৪৫ রান করেন তিনি। 

আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন লিটন, যা এবারের বিশ্বকাপে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি। এরপর মাহমুদউল্লাহও বেশি সময় টিকতে পারেননি, তবে তিনি হাফ সেঞ্চুরি তুলে নেন। এটা তার বিশ্বকাপের তৃতীয় ও এবারের আসরের প্রথম হাফ সেঞ্চুরি। শাহিন আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে ৭০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৫৬ রান করেন মাহমুদউল্লাহ। 

চাপের মাঝেও ভালো শুরু করেন তাওহিদ হৃদয়। তবে ছক্কা মারার পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন কয়েক ম্যাচ পর সুযোগ পাওয়া তরুণ এই ব্যাটসম্যান। ৩ বলে একটি ছক্কায় ৭ রান করেন হৃদয়। ১৪০ রানে ৬ উইকেট হারানো দলে কিছুটা হলেও স্বস্তি ফেরান সাকিব ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে ৪৫ রান যোগ করেন এ দুজন। 

এদিন সাকিবকে রান তুলতে সংগ্রাম করতে দেখা যায়। ব্যক্তিগত ২৪ রান পর্যন্ত ধুঁকতে থাকেন তিনি। এরপর ছন্দ মিললেও বেশি পথ এগোনো হয়নি তার। ৬৪ বলে ৪টি চারে ৪৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর লড়াই করতে থাকা মিরাজকে ফিরিয়ে শাসন শুরু করা পাকিস্তান পেসার চোখের পলকেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন। মিরাজ ৩০ বলে একটি করে চার ও ছক্কায় ২৫ রান করেন। 

আগুনে বোলিংয়ে শুরুতেই বাংলাদেশকে দিক ভুলিয়ে দেওয়া পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি ১০ ওভারে এক মেডেনসহ মাত্র ২৩ রান খরচায় ৩টি উইকেট নেন। বাংলাদেশের শেষের ৩ উইকেট নেওয়া ওয়াসিম ৮১.১ ওভারে ৩১ রান দেন। হারিস রউফ ২টি এবং ইফতিখার আহমেদ ও ইসামা মীর একটি করে উইকেট পান।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]