Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পাকিস্তানকে উড়িয়ে স্বরূপে অস্ট্রেলিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2023, 11:00 pm
Last modified: 20 October, 2023, 11:10 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে স্বরূপে অস্ট্রেলিয়া

চোখ ধাঁধানো ব্যাটিংয়ে বিশাল উদ্বোধনী জুটি গড়ে রেকর্ডের মালা গাঁথেন ওয়ার্নার ও মার্শ, পরে বল হাতে জাদু দেখান জ্যাম্পা। জবাবে তিনশ ছাড়ানো রান করেও হারের হতাশায় ডুবতে হয় পাকিস্তানকে।
টিবিএস রিপোর্ট
20 October, 2023, 11:00 pm
Last modified: 20 October, 2023, 11:10 pm

বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়ার দাপট, রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। দুটি আসরের অপরাজিত চ্যাম্পিয়ন অজিরা। সেই অস্ট্রেলিয়াই এবারের বিশ্বকাপে দিশা খুঁজে পাচ্ছিল না। নিজেদের প্রথম দুই ম্যাচেই হার মানে অস্ট্রেলিয়া, কোনো ম্যাচে ২০০ ছাড়ানো রানও করতে পারেনি। শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফেরা অজিরা এবার পাকিস্তানের বিপক্ষে শাসন করে খেললো। ব্যাট হাতে রান পাহাড় গড়ার পর দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে সহজেই হারাল তারা।  

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানকে ৬২ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। রানের ব্যবধানে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এটা তাদের তৃতীয় বড় জয়, আগের দুটি বড় জয় ৭৩ ও ৮২ রানে। এ নিয়ে বিশ্বকাপে ১১ বারের সাক্ষাতে সাতবার পাকিস্তানকে হারালো অজিরা। এবারের বিশ্বকাপে চার ম্যাচে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়। পাকিস্তান প্রথম দুই ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচ হারল।   

টস হেরে আগে ব্যাটিং কতে নেমে ম্যাচসেরা ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। পাকিস্তানকে আরও বড় লক্ষ্য দেওয়ার পথে ছিল অজিরা। কিন্তু ৫ উইকেট নেওয়া শাহিন শাহ আফ্রিদির বাধায় সেটা সম্ভব হয়নি। জবাবে আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হকের ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়ার পর পাকিস্তানের প্রায় সবাই রানের দেখা পেয়েছেন, তবুও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। অজি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার দারুণ বোলিংয়ে বাবর আজমের দলের ইনিংস শেষ হয় ৪৫.৩ ওভারে ৩০৫ রানে।

বড় লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ২১.১ ওভারে ১২৪ রান যোগ করেন শফিক ও ইমাম। এ দুজনকেই ফিরিয়ে পাকিস্তানের ইনিংসে আঘাত হানেন মার্কাস স্টয়নিস। ৬১ বলে ৭টি চার ও ২টি চক্কায় ৬৪ রান করেন শফিক। ৭১ বলে ১০টি চারে ৭০ করেন ইমাম। এরপর বেশ কয়েকজন ব্যাটসম্যান উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলে তলকে জয়ের পথে এগিয়ে নিতে পারেননি। 

বিশ্বকাপে নিজের ছায়া হয়ে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম ১৮, মোহাম্মদ রিজওয়ান ৪৬, সউদ শাকিল ৩০, ইফতিখার আহমেদ ২৬ ও মোহাম্মদ নওয়াজ ১৪ রান করেন। ১০ ওভারে ৫৩ রানে ৪টি উইকেট নেন জ্যাম্পা। দুটি করে উইকেট নেন স্টয়নিস ও অজি অধিনায়ক প্যাট কামিন্স। একটি করে উইকেট পান মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।   

এর আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়া দুর্বার শুরু করে। যদিও শুরুতেই উইকেট হারাতে পারতো তারা। ব্যক্তিগত ১০ রানেউ সাজঘরে ফিরতে পারতেন ওপেনার ওয়ার্ডার। কিন্তু তার তোলা ক্যাচ মাটিতে ফেলে দেন শাদাব খানের জায়গায় বিশ্বকাপে প্রথম সুযোগ পাওয়া উসামা মির। জীবন পেয়ে বিধ্বংসী হয়ে উঠেন ওয়ার্নার, পাকিস্তানের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন দেন।

আরেক ওপেনার মার্শও এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। আগের তিন ম্যাচে একটি হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ওপেনার অবশেষে ছন্দময় ব্যাটিং করলেন। ওয়ার্নার-মার্শের চোখ ধাধানো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৩৩.৫ ওভারে ২৫৯ রান করেন। যা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেরা উদ্বোধনী জুটি, ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ। ওয়ার্নার ও মার্শের জুটিটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটি। বিশ্বকাপে সেরা উদ্বোধনী জুটি শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গার, ২৮২ রানের।

পাকিস্তানকে বিশাল লক্ষ্য দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ওয়ার্নারের। ইনিংসে দুইবার জীবন পাওয়া বাঁহাতি এই অজি ওপেনার ঝড়ো গতিতে ১২৪ বলে ১৪টি চার ও ৯টি ছক্কা ১৬৩ রান করেন। ওয়ানডেতে এটা তার ২১তম সেঞ্চুরি, বিশ্বকাপের পঞ্চম। পাকিস্তানের বিপক্ষে টানা চতুর্থ সেঞ্চুরি করলেন তিনি। দুর্বার এই ইনিংসে ১২ জনকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সাত নম্বরে উঠে এসেছেন ওয়ার্নার।

সমান তালে এগিয়েছেন মার্শও। ওয়ার্নার সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। বিশ্বকাপের কোনো ম্যাচে এই প্রথম সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার।  ১০৮ বলে ১০ টি চার ও ৯টি ছক্কায় ১২১ রানের ঝলমলে ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি, ওয়ানডেতে দ্বিতীয়। ওয়ার্নার ও মার্শকে হারানোর পর শাহিন আফ্রিদির তোপে অজিরা আর বেশি পথ এগোতে পারেনি। মার্কাস স্টয়নিস ২১ ও জশ ইংলিস ১৩ রান করেন। অজিদের বাকি ব্যাটসম্যানদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারেননি। 

মার্শকে ফিরিয়ে অজিদের উদ্বোধনী জুটি ভাঙা শাহিন আফ্রিদি একটি কীর্তি গড়েছেন। পাকিস্তানের প্রথম পেসার হিসেবে বিশ্বকাপে একাধিকবার ৫ উইকেট নিলেন তিনি। তার সমান দুইবার পাঁচ উইকেটের কীর্তি আছে কেবল সাবেক লেগ স্পিনার শহীদ আফ্রিদির। ৫ উইকেট নিতে ১০ ওভারে শাহিন আফ্রিদির খরচা ৫৪ রান। খরুচে হারিস রউফ ৮ ওভারে ৮৩ রানে ৩টি উইকেট পান। ৯ ওভারে ৮২ রানে একটি উইকেট নেন উসামা মীর। 

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]