Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেবে না আর্জেন্টিনা: লিওনেল স্কালোনি

টিবিএস ডেস্ক
01 December, 2022, 04:35 pm
Last modified: 01 December, 2022, 04:47 pm

Related News

  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেবে না আর্জেন্টিনা: লিওনেল স্কালোনি

"এই টুর্নামেন্টে সবাই কঠিন দল, আমরা সৌদি আরবকে দিয়ে তার প্রমাণ পেয়েছি। কেউ যদি মনে করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা সহজ হবে, তাহলে সে ভুল করবে। কারণ তারাও বিশ্বকাপে অন্যান্য ভালো দলকে পরাজিত করেই এই পর্যায়ে এসেছে।"
টিবিএস ডেস্ক
01 December, 2022, 04:35 pm
Last modified: 01 December, 2022, 04:47 pm
ছবি: রয়টার্স

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা। যদিও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে প্রচণ্ড চাপের মুখে পড়েছিল আর্জেন্টিনা, তবে পরবর্তী দুই ম্যাচে ভালো খেলে সেই দুর্বিষহ স্মৃতি ভুলতে সক্ষম হয়েছে লিওনেল স্কালোনির দল। এবার শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে আলবিসেলেস্তেদের।

মেসি-মার্তিনেজদের কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেবে না আর্জেন্টিনা, বিশেষত সৌদির কাছে হারের পর সেই ভুল করার আর সুযোগ নেই।

বুধবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "এই টুর্নামেন্টে সবাই কঠিন দল, আমরা সৌদি আরবকে দিয়ে তার প্রমাণ পেয়েছি। কেউ যদি মনে করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা সহজ হবে, তাহলে সে ভুল করবে। কারণ তারাও বিশ্বকাপে অন্যান্য ভালো দলকে পরাজিত করেই এই পর্যায়ে এসেছে।"

স্কালোনি স্বীকার করেন যে তিনি এবং তার সহকারীরা এখন পর্যন্ত অস্ট্রেলিয়াকে নিয়ে খুব একটা হিসেবনিকেশ না কষলেও, এখন তা করতেই হবে। তবে প্রতিপক্ষের শক্তি-ক্ষমতা বিশ্লেষণের পাশাপাশি কিভাবে নিজেরাও তাদেরকে পরাস্ত করা যাবে, তার ওপর জোর দিতে বলেছেন স্কালোনি।

কিন্তু সেই সঙ্গে বিশ্বকাপের আয়োজকদের ওপরেও ক্ষেপেছেন আর্জেন্টাইন কোচ। কারণ বাংলাদেশ সময় ৪ ডিসেম্বর রাত ১টায় মাঠে নামার আগে মাত্র দুদিন পূর্ণ বিশ্রামের সময় পাচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

"আমরা আজকের জয়ে খুবই খুশি, কিন্তু আমি উচ্ছ্বাসে মেতে থাকতে চাই না। কারণ আমি জানি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও মাত্র দুদিন পরেই আমাদের নকআউট পর্বে খেলার জন্য মাঠে নামতে হবে। আমি আসলে বুঝতে পারছি না, আজ বৃহস্পতিবার পার হয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় মাত্র দুদিন; এরপরেই আমাদের খেলতে হবে", বলেন স্কালোনি।

তবে সৌদি আরবের সাথে পরাজয় আর্জেন্টিনার জন্য এক অর্থে ভালৈ হয়েছে- এমন ধারণা উড়িয়ে দিয়ে স্কালোনি বলেন, "না, আমি মনে করি না হেরে যাওয়া কখনো লাভজনক হতে পারে। ওইদিনের পরাজয় থেকে আমরা কিচ্ছু পাইনি। আমরা শুধু জানতাম যে পরের দুটি ম্যাচ আমাদের জিততেই হবে।"

কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য সেই প্রতিকূল অবস্থা থেকে ফিরে আসাই তাদের দক্ষতার প্রমাণ দেয়। এমনকি পোল্যান্ডের বিপক্ষে মেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি মিস করার পরেও দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে রাজার মতোই প্রত্যাবর্তন করেছে তারা।

আর্জেন্টিনার মিডফিল্ডার ডি পল বলেন, "যেভাবে আমরা খেলেছি তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ায় সম্মান প্রাপ্য আমাদের।" অন্যদিকে সেন্টার-ব্যাক নিকোলাস ওতামেন্দি বলেন, "আমরা এমন একটা টিম যারা চাপের মুখে পড়লে আরও শক্তিশালী হয়ে উঠি। এর প্রমাণ আমরা এখনও দিচ্ছি।"

পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর এক মিনিটের মধ্যে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছে বিশ্বকাপে গোল করা একটা 'স্বপ্ন সত্যি হওয়া'র মতো ব্যাপার। তিনি আরও দাবি করেন, মেসির পেনাল্টি মিসের পরেও আর্জেন্টিনা দল ভেঙে পড়েনি। সবাই বিশ্বাস রেখেছিল যে আর্জেন্টিনা ম্যাচ জিতে ফিরবে।

সূত্র: বুয়েনোস আইরিস টাইমস 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / অস্ট্রেলিয়া / নক-আউট / লিওনেল স্কালোনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]