Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
জরিমানার খড়্গে প্রাইম ব্যাংকের অধিনায়ক-কোচ-ম্যানেজার

খেলা

টিবিএস রিপোর্ট
04 March, 2025, 08:00 pm
Last modified: 04 March, 2025, 08:07 pm

Related News

  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

জরিমানার খড়্গে প্রাইম ব্যাংকের অধিনায়ক-কোচ-ম্যানেজার

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইরফান শুক্কুর, কোচ তালহা জুবায়ের ও ম্যানেজার দেব চৌধুরীকে আর্থিক জরিমানা করেছে সিসিডিএম। তিন জনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অধিনায়ক ইরফানকে দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও।
টিবিএস রিপোর্ট
04 March, 2025, 08:00 pm
Last modified: 04 March, 2025, 08:07 pm

সোমবার মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় তিন ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচে উত্তেজনায় ছড়ায়, মাঠে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাসহ কয়েকজন। এই ঘটনার শাস্তি হিসেবে ক্লাবটির অধিনায়ক ইরফান শুক্কুর, কোচ তালহা জুবায়ের ও ম্যানেজার দেব চৌধুরীকে আর্থিক জরিমানা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। 

তিন জনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ তালহা। কোচ ও ম্যানেজারকে আর্থিক জরিমানা করা হলেও অধিনায়ক ইরফানের শাস্তির পরিমাণ আরও বেশি। ৫০ হাজারের সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে। আগে একটি ডিমেরিট পয়েন্ট থাকায় পরের ম্যাচটি খেলা হবে না তার। অভিযোগ মেনে নেওয়ায় শুনানির দরকার হয়নি। 

টিবিএসকে তালহা বলেন, 'জ্বী, জরিমানা করা হয়েছে আমাদের। হিট অব দ্য মোমেন্টে অমন হয়ে গেছে, হয়তো যেভাবে কথা বলেছি, সেটা উচিত হয়নি। দিন শেষে আমরা জিতেছি, তাই জরিমানার ব্যাপারটি ওইভাবে মনে হচ্ছে না।'

অভিযোগ মেনে নিলেও যে রান আউট নিয়ে যে বিতর্ক, সেটাকে অযৌক্তিক মানতে নারাজ প্রাইম ব্যাংকের কোচ। তার ভাষায়, 'রান আউট আবেদনের সঙ্গে সঙ্গে আম্পায়ার থার্ড আম্পায়ারের সহায়তা চান। এর অর্থ তিনি নিশ্চিত ছিলেন না। আর সংশয় থাকলে 'বেনিফিট অব ডাউট' ব্যাটসম্যানের পক্ষে যায়। সেটা না হওয়াতে আমরা কথা বলেছি। সরাসরি রান আউট দিলে আমরা কোনো আপত্তির কথা জানাতাম না।'

ইরফান শুক্কুরের রান আউট ছাড়াও ম্যাচে একটি এলবিডব্লিউ নিয়ে আপত্তি ছিল প্রাইম ব্যাংকের। নাজমুল ইসলাম অপুর এলবিডব্লিউ নিয়ে তালহা বলেন, 'ইনসাইড এজ হলেও আম্পায়ার আউট দিয়ে দেন অপুকে। যেহেতু থার্ড আম্পায়ার ছিল না, তাই এটা নিয়ে আমরা আপত্তি জানাইনি। তবে এটাও বিতর্কের জন্ম দিয়েছে।'

সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারানোর ম্যাচে দলীয় ২৩ রানে ফাহাদ হোসেনের একটি ডেলিভারিতে রান নিতে যান অধিনায়ক শুক্কুর। তবে রান আউটের ফাঁদে পড়েন তিনি। কিন্তু আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কিছুক্ষণ উইকেটেই দাঁড়িয়ে থাকেন শুক্কুর। পরে কোচ তালহাও মাঠে প্রবেশ করেন এবং ম্যাচ রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ান।

Related Topics

টপ নিউজ

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব / জরিমানা / শাস্তি / ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]