কোন কোন দেশে গেছে এস আলম গ্রুপের পাচার করা অর্থ?
কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে, নামমাত্র জামানতে নামে-বেনামে প্রায় সোয়া ২ লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে এস আলম গ্রুপ। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ-বিএফআইইউর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে এস গ্রুপ ছদ্মনামে যে কেস স্টাডি তুলে ধরা হয়েছে সেটি মুলত এস আলম গ্রুপ-নিশ্চিত করেছে বিএফআইইউ।
