'আপত্তিকর' ভিডিও ভাইরাল: সাতক্ষীরায় সেই জামায়াত এমপিকে 'অবাঞ্ছিত' ঘোষণা
সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিতর্ক ঘিরে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। ২২ জুলাই বেলা ১২টায় এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।
