কেন বরাদ্দ বাড়াতে চাইছে পেন্টাগন?
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে পেন্টাগন। এই ব্যয় নিয়ে কংগ্রেসে তীব্র বিতর্ক চলছে। একই সময়ে টানা ১১তম রাতেও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।
