সার্জিও গোরের ঢাকা সফরে কোন কোন বিষয়ে আলোচনা হতে পরে?
জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। পাঁচ মাস আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটিই মার্কিন কোনও দূতের বাংলাদেশ সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর মার্কিন এই দূতের বাংলাদেশ সফরকে তাই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফরকালে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আলতাফ পারভেজ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
